শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত ১৮ থেকে ২৪ মাসে ইউরোপে আশ্রয় নিতে আসা উদ্বাস্তু পরিবারগুলোর মধ্যে ১০ হাজারেরও বেশি শিশু নিখোঁজ হয়ে গেছে। ইউরোপের পুলিশ সংস্থা ইউরোপোল এ খবর প্রকাশ করেছে।
গত বছর প্রায় ১০ লাখ অভিবাসী ইউরোপে উপস্থিত হয়। তাদের বেশির ভাগই ছিল সিরিয়ার। তাদের সাথে প্রায় দুই লাখ ৭০ হাজার ছিল শিশু। এসব শিশু যৌন চক্রগুলোর খপ্পরে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়াও সংখ্যাটি আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিগত প্রায় দুই বছরের জরিপে এই তথ্য উঠে আসে।
অবজারভার পত্রিকা জানায়, এসব শিশু যৌন ও দাসবৃত্তিতে ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে কোনো কোনো শিশু তাদের পরিবারের অন্য সদস্যদের কাছেও থাকতে পারে।
ইউরোপেলের চিফ অব স্টাফ ব্রায়ান ডোনাল্ড জানান, ইউরোপে পৌঁছার পর রাষ্ট্রীয় কর্তৃপক্ষের খাতায় নিবন্ধন করার পর এসব শিশু নিখোঁজ হয়ে যায়। তিনি বলেন, কেবল ইতালি থেকেই নিখোঁজ হয়েছে পাঁচ হাজার শিশু। তিনি বলেন, এসব বিষয় নিয়ে তদšত হচ্ছে।