শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫

ব্রিটেনে অস্বাস্থ্যকর পরিবেশে কাস্টমারদের জন্য রান্না করায় শেফকে জরিমানা

ব্রিটেনে অস্বাস্থ্যকর পরিবেশে কাস্টমারদের জন্য রান্না করায় শেফকে জরিমানা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে কাস্টমারদের জন্য রান্না বান্না এবং টয়লেটের পর হাত দিয়ে পাছা পরিস্কার করায় আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সুইনডনের একটি টেইকওয়ে শেফ মাহবুব চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, দন্ডিত শেফ সুইন্ডনের ইয়াহিয়া ফ্লেবার অব এশিয়া টেইকওয়েরে সাবেক শেফ মাহবুব চৌধুরী। ৪৬ বছর বয়সী শেফ মাহবুব চৌধুরী ফুড হাইজিন আইন ভঙ্গের ১০ অভিযোগে দোষ স্বীকার করেন সুইন্ডন ম্যাজিস্ট্রেইট কোর্টে।

১০টি অভিযোগে আদালতে দোষ স্বীকারের পর আগামীতে তাঁর সাজার মেয়াদ ঘোষণা করবে সুইন্ডন ম্যাজিস্ট্রেইট কোর্ট। একই ধরনের অভিযোগে গত বছর শেফ মাহবুব চৌধুরীকে ৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল।

জানা যায়, দন্ডিত শেফ টয়লেটের পর টিস্যু ব্যবহার না করে হাত দিয়ে তার পাছা পরিস্কার করেন বলে ইন্সপেক্টরদের জানিয়েছেন। এ জন্য তিনি একটি দুধের কন্টেনারকে বদনা হিসেবে ব্যবহার করেন। অত্যন্ত ময়লাযুক্ত কন্টেনারটি কিচেনের সিংকের পাশে রাখা ছিল।

এতে শেফ মাহবুব চৌধুরীর হাতের ছাপও পাওয়া যায়। খাবার তৈরীর প্রস্তুতের সময় তিনি টয়লেটের পর টিস্যু ব্যবহার না করে ওই বদনা দিয়ে কিচেনের সিঙ্ক থেকে পানি নিয়ে হাত দিয়ে পাছা পরিস্কার করেন।

এরপর আবার তিনি কিচেনের কাজে ব্যস্ত হয়ে যান। আদালতের কাছে এর সত্যতাও স্বীকার করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026