রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১

ব্রিটিশ বাঙ্গালী ড: শাফি আহমদের লাইভ অপারেশন বিশ্বে এই প্রথম

ব্রিটিশ বাঙ্গালী ড: শাফি আহমদের লাইভ অপারেশন বিশ্বে এই প্রথম

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ৩৬০ ডিগ্রির একটি ভার্চ্যুয়াল ভিডিও ক্যামেরার মাধমে অপারেশন স্ট্রীম লাইভ করা হয় রয়েল লন্ডন হসপিটালে। ৭০ বছর বয়সী এক ক্যান্সার রোগির এ অপারেশনে নেতৃত্ব দেন সার্জন ডক্টর শাফি আহমদ। ভার্চ্যুয়াল রিয়ালিটি ভিডিও ক্যামেরার মাধ্যমে এক ক্যান্সার রোগীর অপারেশন লাইভ দেখেছেন মেডিক্যাল স্টুডেন্টরা।

য়েল লন্ডন হাসপাতালের সার্জন ড: শাফি আহমদের নেতৃত্বে এই অপারেশন সম্পন্ন হয়েছে। এ ধরনের অপরাশেন বিশ্বে এটাই প্রথম বলে জানান তিনি। অপারেশন চলাকালে রয়েল লন্ডন হাসপাতাল এবং কুইন মেরি ইউনির্ভাসির্টির স্টুডেন্টরা অনলাইনের মাধ্যমে তা লাইভ দেখেছেন। যা ১শ ৩২ টি দেশের মেডিক্যাল স্টুডেন্টরা লাইভ দেখেছিলেন অনলাইনে।

তিনি জানান, ওই সময় তারা গুগলে প্রশ্ন পাঠান। ডক্টর শাফি অপারেশনের ফাঁকে ফাঁকে সেই সব প্রশ্নের উত্তর দেন। টেকনোলজির উন্নতি হচ্ছে দিনের পর দিন বলে জানান সিলেটের বিয়ানীবাজারের অহংকার প্রয়াত কমিউনিটি নেতা নিম্বর আলী ছেলের ড: শাফি।

কিন্তু অতি সাধারণ একটি টেকনোলজির মাধ্যমে উন্নত শিক্ষা প্রদান সম্ভব, এই অপারেশন স্ট্রীম লাইভ তারই প্রমাণ। ডক্টর শাফি অপারেশন চালানোর পাশাপাশি ভিডিও ক্যামেরায় সব কিছু ব্যাখ্যাও করেন। মেডিক্যাল স্টুডেন্টরা অপারেশন স্ট্রীম লাইভ দেখে অভিভুত হয়েছেন বলে জানান। এর আগে ২০১৪ সালের মে এবং জুন মাসে ৩টি বৃটিশ ইতিহাসে প্রথম গুগল গ্লাসের মাধ্যমে ৩টি অপারেশন করেছিলেন বাঙালী সার্জন ডক্টর শাফি আহমদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026