মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১১

ইসলামিক স্টেইটের হিট লিস্টে ২২জন ব্রিটিশ মুসলিমকে টার্গেট করে তালিকা প্রকাশ

ইসলামিক স্টেইটের হিট লিস্টে ২২জন ব্রিটিশ মুসলিমকে টার্গেট করে তালিকা প্রকাশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইসলামিক স্টেইটের মূখপাত্র ম্যাগাজিন দাবিকের ১৪ নম্বর ইস্যুতে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ২২ নাগরিকের নাম দিয়ে একটি হিট লিষ্ট প্রকাশ করেছে আইসিস।

এ তালিকায় বৃটিশ বিজনেস সেক্রেটারী সাজিদ জাভিদ, কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ার ব্যারোনেস ওয়ার্সি এবং বাঙালী কমিউনিটির জনপ্রিয় মুখ, ঈমাম ও ব্রডকাস্টার আজমল মাশরুরের নাম রয়েছে। সংবাদের সঙ্গে প্রকাশিত ছবিটি দাবিকে প্রকাশিত তালিকার প্রচ্ছদ ছবি। এর ক্যাপশন হিসেবে দাবিকে লেখা হয়েছে, কিল দ্যা ঈমাম অব কুফর ইন দ্যা ওয়েস্ট।

তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অষ্ট্রেলিয়ায় সরকারী ও বেসরকারী বিভিন্ন পদে কর্মরত বিখ্যাত মুসলিম ব্যক্তিদের নাম রয়েছে। তালিকার ব্যক্তিদের পশ্চিমাদের পকেটের কাফের বলে উল্লেখ করা হয়েছে। তবে প্রকাশিত দাবিকের প্রচ্ছদে নিহাদ আওয়াদের ছবি থাকলেও তালিকায় নাম নেই।। তাই ধরে নেয়া হচ্ছে তিনিও এ তালিকায় আছেন।

এ তালিকায় থাকা নামগুলো হলো, হামজা ইউসুফ, সুহাইব ওয়াব, মোহাম্মেদ আল ইয়াকুবি, হিশাম কাবানি, ইয়াসির ক্বাদি, বিলাল ফিলিপস, পিয়ারের ভোগাল, তাওফিক চৌধুরী, ওয়ালিদ বাসাউনি, আব্দুল্লাহ হাকিম কুইক, আবু বাসির আত তার্তাউসি, মোহাম্মেদ এলিবিয়ারি, আরিফ আলি খান, রাশেদ হোসাইন, কিথ এলিসন, হুমা আবেদিন, মোহাম্মদ আব্দুল বারি, সাঈদা ওয়ার্সি, ওয়াকার আজমি, সাজিদ জাভিদ, আজমল মাশরুর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026