শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫

বাংলাদেশে বিশেষ বাণিজ্যিক দূত হিসেবে রুশনারা আলীকে নিয়োগ দিয়েছে ব্রিটিশ সরকার

বাংলাদেশে বিশেষ বাণিজ্যিক দূত হিসেবে রুশনারা আলীকে নিয়োগ দিয়েছে ব্রিটিশ সরকার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত হিসেবে লেবার পার্টির এমপি রুশনারা আলীর নাম ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

বেথনাল গ্রীণ এন্ড বো আসনের লেবার দলীয় এমপি রুশনারা আলী বাংলাদেশে ব্রিটেনের স্পেশাল ট্রেড এনভয়ের (বিশেষ বাণিজ্যিক দূত) দায়িত্ব লাভ করেছেন। ১৪ এপ্রিল, বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাকে এ নিয়োগ দেন। পার্লামেন্টে সব দলের সমন্নয়ে গঠিত বিশেষ পোগ্রামের অধীনে তাকে এই নিয়োগ দেয়া হয়েছে।

উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিকভাবে সহযোগিতার লক্ষ্যে এবং সেসব দেশের সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য এই ২০১২ সালে এই পোগ্রাম চালু করা হয়। বর্তমানে পার্লামেন্টে লেবার পার্টিসহ বিভিন্ন দলের ২৪ জন এমপি এবং পিয়ার বিশ্বের প্রায় ৫০টি দেশে ট্রেড এনভয় (বাণিজ্যিক দূত) হিসাবে কাজ করছেন।

সংশ্লিষ্ট দেশ সম্পর্কে ভালো ধারনা রয়েছে এবং এবিষয়ে অভিজ্ঞতা, দক্ষতা এবং মেধা সম্পন্ন ব্যক্তিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি এই পদে নিয়োগ দিয়ে থাকেন।

লেবার পার্টির অন্যান্য ট্রেড এনভয়রা হলেন লর্ড হলিক অব নটিং হিল, লর্ড পুটনাম অব কুইন্সগেট এবং ব্যারনেস স্কটল্যান্ড অব এসথ্যাল কিউসি। ব্যারনেস স্কটল্যান্ড অব এসথ্যাল কিউসি কমনওয়েলথের সেক্রেটারী হওয়ার পর এই দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এটি একটি অবৈতনিক পদ। বাংলাদেশের জনসংখ্যা হচ্চেছ ১৬০ মিলিয়ন এবং দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশটি গত ২০ বছরে ব্যাপক উন্নতি লাভ করে। তবে জলবায়ু পরিবর্তনজনিত নানা সমস্যাসহ দেশটিকে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্চেছ। বাংলাদেশ ব্রিটেনের তৃতীয় সর্বোচ্চচ বৈদিশিক সাহায্য গ্রহিতা দেশ।

ট্রেড এনভয় হিসাবে দায়িত্ব পালনকালে রুশনারার মূল লক্ষ্য থাকবে বাংলাদেশের জলবায়ু সমস্যার বিষয়টির উপর আলোকপাত করা এবং গার্মেন্টস সেক্টরের কর্মীদের মান বৃদ্ধিতে ইউকের বিশেষজ্ঞ সহায়তা প্রদান।

উল্লেখ্য যে, ইউকে হচ্চেছ বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস খাতে সবচাইতে বৃহ্ বিনিয়োগকারী দেশ এবং রপ্তানীর পরিমান বার্ষিক ৪শ ৫০ মিলিয়ন পাউন্ড। এছাড়া বাংলাদেশের রেডিমেড গার্মেন্টেসের ৯০ শতাংশেরও বেশী রপ্তানী ব্রিটেনে হয়ে থাকে। এসবের বাইরে দায়িত্ব পালনকালে বাংলাদেশের ট্রান্সপোর্ট, পাওয়ার, ওয়াটার এন্ড সেনিটেশন, হেলথ কেয়ার, এডুকেশন এন্ড ট্রেনিং এবং গুড গভর্ননেন্স ইত্যাদি সেক্টরে সহযোগিতার বিষয়টিকেও রুশনারা প্রাধান্য দিবেন।

দায়িত্ব গ্রহন করে রুশনারা তার প্রতিক্রিয়ায় বলেন, এই নিয়োগে আমি আনন্দিত। ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং দীর্ঘদিনের। আর বাংলাদেশ আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমি হচ্চিছ প্রথম বাংলাদেশী বংশোদ্ভ্ ুব্রিটিশ এমপি এবং আমার নির্বাচনী এলাকার তিন ভাগের একভাগ বাসিন্দা বাংলাদেশী বংশোদ্ভ্।ু আমি চাই ব্রিটেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং জলবায়ু সমস্যা মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখুক।

উল্লেখ্য যে রুশনার আলী এর আগে শাডো ডিএফআইডি মিনিস্টার, শ্যাডো এডুকেশন মিনিস্টার এবং পার্লামেন্টে ট্রেজারী সিলেক্ট কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পার্লামেন্টে এনার্জি এন্ড ক্লাইমেট চেঞ্জ বিষয়ক সিলেক্ট কমিটির সদস্য এবং ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির ভাইস চেয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের গুরুত্ব বিবেচনা করেই তাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সিলেটের মেয়ে রুশনারা আলী ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে টানা দুই মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026