রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২২

ইউরোপের উপকূলে গণহত্যা চালাতে চায় আইএস

ইউরোপের উপকূলে গণহত্যা চালাতে চায় আইএস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপের সমুদ্র উপকূলগুলোতে গণহত্যা চালাতে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। ভূমধ্যসাগরীয় ওই উপকূলগুলোতে গ্রীষ্মে পর্যটকের ভিড় বাড়ে। এ সময়েই সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা নিয়েছে আইএস। এ খবর প্রকাশিত হয়েছে জার্মানির ট্যাবলয়েড পত্রিকা বিল্ড-এ।

ইতালি ও জার্মানির গোয়েন্দা প্রধানদের উদ্ধৃত করে এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। এতে বলা হয়, উদ্দেশ্য সফল করতে আইএস গোমায়েন করবে আত্মঘাতী বোমা হামলাকারী। ইতালি, স্পেন ও ফ্রান্সের এসব অবকাশযাবন কেন্দ্রগুলোর মাটির নিতে তারা বোমা পুঁতে রাখার পরিকল্পনা নিয়েছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, আফ্রিকার একটি বিশ্বাসযোগ্য সূত্র থেকে ইতালির গোয়েন্দারা এ সম্পর্কে তথ্য পেয়েছে। তাদের কাছ থেকে বিষয়টি অবগত হয়েছে জার্মানির বিএনডি গোয়েন্দা সংস্থা।

বলা হয়েছে, এমন হুমকির জন্ম হয়েছে নাইজেরিয়ার সন্ত্রাসী সংগঠন বোকো হারামের কাছ থেকে। আইএসের সঙ্গে রয়েছে এর নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক। জনবহুল এলাকা, নিরাপত্তা প্রহরী নেই এমন উপকূলগুলোতে তারা পরিকল্পিতভাবে হামলা চালানোর জন্য পরিকল্পনা করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026