শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫

প্রায় এক লাখ বিদেশী শিক্ষার্থী ভোগান্তির শিকার হয়েছেন ব্রিটেনে

প্রায় এক লাখ বিদেশী শিক্ষার্থী ভোগান্তির শিকার হয়েছেন ব্রিটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত ৩ বছরে মারাত্মক দুঃসময় কাটিয়েছেন উচ্চ শিক্ষার জন্য ইউকেতে পড়তে আসা ইউরোপিয় ইউনিয়নের বাইরের দেশগুলোর শিক্ষার্থীরা। তবে ইমিগ্রেশন আইন অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে দাবী করেছে হোম অফিস।

ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, সরকার ঘোষিত নেট মাইগ্রেশন টার্গেট পূর্ন করতে গিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিশেষ করে ইউরোপিয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা স্টুডেন্টদের বলির পাঁঠা বানানো হয়েছে। বিভিন্নভাবে ভোগান্তির শিকার হয়েছেন।

নেট মাইগ্রেশনের অজুহাতে বছরে অন্তত ৩০ হাজার শিক্ষার্থীর ভিসা সঙ্কুচিত করেছে বৃটিশ হোম অফিস। ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত এর আগের ৩ বছরে প্রায় ৯৯ হাজার ৬শ ৩৫ জন ননইইউ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসার মেয়াদ কমানো হয়েছে বলে জানা গেছে। একই সময়ের ভেতরে প্রায় ১শ ৪০টি প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্পন্সরের লাইসেন্স প্রত্যাহার করেছে হোম অফিস।

অন্যদিকে গত জানুয়ারীতে প্রকাশিত অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিসটিকসের রিপোর্টে দেখানো হয়েছে ২০১৫ সালের জুন পর্যন্ত গত এক বছরে লংটার্ম স্টাডির জন্যে ১ লাখ ৯২ হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউকেতে এসেছেন। ২০১০ সালে এ সংখ্যা ছিল ২ লাখ ৩৮ হাজার। ইমিগ্রেশন আইনের কঠোরতার কারণে এ সংখ্যা কমেছে বলে জানিয়েছে অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিসটিকস।

ফ্রিডম অব ইনফরমেশনের অধিনে হোম অফিস জানিয়েছে, ২০১৫ সালের ডিসেম্বর থেকে গত ৩ বছরে প্রায় ৯৯ হাজার ৬শ ৩৫ জন ননইইউ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ভিসার মেয়াদ কমানো হয়েছে বা সঙ্কুচিত করা হয়েছে। একই সময়ের ভেতরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লাইসেন্সের স্পন্সর প্রত্যাহার করা হয়েছে প্রায় ১শ ৪০ টি প্রতিষ্ঠানের।

ফ্রিডম অব ইনফরমেশনের তথ্য মতে, ২০১৩ সালে ৩৩ হাজার ২শ ১০ জন, ২০১৪ সালে ৩৪ হাজার ২শ ১০ এবং ২০১৫ সালে ৩২ হাজার ২শ ১৫ জন ননইইউ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ভিসার মেয়াদ কমানো হয়েছে বা সঙ্কুচিত করা হয়েছে। অন্যদিকে ২০১৩ সালে ১শ ৯৯টি, ২০১৪ সালে ১শ ২৯টি এবং ২০১৫ সালে ৭২টি প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্পন্সরের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

এরমধ্যে কারো কারো লাইসেন্স ফেরত দেয়া হলেও সার্বিকভাবে গত ৩ বছরে লাইসেন্সধারীর সংখ্যা কমে গেছে। ২০১৩ সালে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্পন্সর লাইসেন্সধারী প্রতিষ্ঠান ছিল ১ হাজার ৭শ ৬টি। আর ২০১৫ সালে এ সংখ্যা এসে তা দাঁড়ায় ১ হাজার ৪শ পাঁচে।

হোম অফিসের একমূখপাত্র জানিয়েছেন, বিশ্বব্যাপি ইউকের শিক্ষা ব্যবস্থার যে সুনাম ছিল, তা ধরে রাখতে ২০১০ সাল থেকে উচ্চ শিক্ষাকে পুঁজি করে যেসব প্রতিষ্ঠান ইমিগ্রেশন আইনের অপব্যবহার করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে সরকার। গুণগত মানের দিক থেকে প্রতিষ্ঠানগুলোর অবস্থা অগ্রহণযোগ্য হওয়ায় তাদের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে বলে হোম অফিসের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্ট সংক্ষেপে এন ইউ এস-এর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিষয়ক মূখপাত্র মোস্তফা রাজাজ জানান, নেট মাইগ্রেশন বা ইমিগ্রেশন আইন অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নামে মূলত হোম অফিস রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে।

তিনি জানান, এনইউএসের গবেষণায় বেরিয়ে এসেছে সরকার এমন একটা ভাব দেখিয়েছে যেনো ননইইউ থেকে আসা স্টুডেন্টদের স্বাগত নারাজ সরকার। গত বছর ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ইউকেতে উচ্চ শিক্ষার ভিসার জন্যে আবেদন করেন প্রায় ২ লাখ ১ হাজার ৭শ ৬৩ জন শিক্ষার্থী।

এরমধ্যে ১ লাখ ৬৬ হাজার ৩শ ৬৬টি আবেদন ছিল ইউনির্ভাসিটির জন্যে। ১ লাখ ৫ হাজার ৯শ ৮২টি আবেদন ছিল ফার্দার এডুকেশনের। ২ হাজার ৯শ ৩০ টি আবেদন ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কুল এবং ১৩ হাজার ৬শ ৭৫টি আবেদন ছিল ইন্ডিডেনডেন্ট স্কুলের জন্য।

মূলত ২০১০ সাল থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের চলে যাওয়ার ফলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ব্রিটিশ রাজনীতিকদের সতর্কবার্তার মধ্যেও নেট মাইগ্রেশনের সংখ্যা বেড়ে যাওয়ায় হোম অফিস অন্যান্য ইমিগ্র্যান্টদের সঙ্গে ননইইউ দেশগুলো থেকে আসা শিক্ষার্থীদের ইউকেতে প্রবেশ এবং ফেরত যাওয়ার সংখ্যা গুণতে শুরু করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026