মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৩

পাইলটের ল্যাপটপ চুরির অভিযোগে শ্রীলংকায় ২ বাংলাদেশী আটক

পাইলটের ল্যাপটপ চুরির অভিযোগে শ্রীলংকায় ২ বাংলাদেশী আটক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: একজন পাইলটের ল্যাপটপ চুরি করার অভিযোগে বাংলাদেশী দুই নাগরিককে আটক করা হয়েছে শ্রীলংকায়। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি নিউজ।

এতে বলা হয়, শ্রীলংকান এয়ারলাইন্সের এক পাইলটের ল্যাপটপ চুরি করেছে তারা। এ অভিযোগে বিমানবন্দর নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা ও পুলিশ ওই দুই বাংলাদেশীকে আটক করে তাদের হেফাজতে নিয়েছে।

অভিযুক্ত দুই বাংলাদেশীর ফ্রান্স থেকে শ্রীলংকা হয়ে বাংলাদেশে আসার কথা ছিল। বলা হয়েছে, প্যারিসে বিমানবন্দরে থাকতেই তারা ওই ল্যাপটপটি চুরি করে। পরে তাদের কাছ থেকে তা উদ্ধার করা হয়। তাদেরকে আজ নেগোমবো ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করার কথা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026