শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫

ব্রিটিশ রাণী এলিজাবেথের প্রেমপত্র ১৪ হাজার পাউন্ডে বিক্রি

ব্রিটিশ রাণী এলিজাবেথের প্রেমপত্র ১৪ হাজার পাউন্ডে বিক্রি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এক চিঠির দাম ১৪ হাজার পাউন্ড। বাংলাদেশি টাকায় ১৫ লাখ ৭৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। নিলামে তা কিনতে পড়ে গেল হুড়োহুড়ি।  লন্ডনের উইলটশায়ারে চিপেনহ্যাম অকশান নামে প্রতিষ্ঠান চিঠিটি নিলামে তোলে।

এর আগে চিঠিটি নিমালে তুলে দাম হাঁকানো হয় ৮০০ থেকে ১ হাজার ২০০ পাউন্ড। কিন্তু সেই চিঠি এবার বিক্রি হলো ১৪ হাজার পাউন্ডে (১৫ লাখ ৭৬ হাজার টাকা)। অনলাইন ও টেলিফোনে ক্রেতারা দর কষাকষি করেন। তবে সর্বোচ্চ দামে চিঠিটি কিনে নেওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রেমের বর্ণনা লেখা রানি দ্বিতীয় এলিজাবেথের নিজ হাতে লেখা দুই পৃষ্ঠার চিঠিটি প্রায় ১৬ লাখ টাকায় কিনে নিয়েছেন এক ব্যক্তি। গত ২১ এপ্রিল ৯০ বছরে পা দিয়েছেন রানী।

কীভাবে প্রথম প্রেমে পড়েছিলেন, প্রিন্স ফিলিপের প্রতি আকৃষ্ট হয়ে কীভাবে তাকে ভালোবেসে ফেলেছিলেন এসব নিয়ে রানি নিজে একটি চিঠি লেখেন। নিজের প্রেমের কাহিনির বর্ণনা দিয়ে রানি এ চিঠি লিখেছিলেন ১৯৪৭ সালে লেখক বেটি শিউয়ের উদ্দেশে। তখন তার বয়স ছিল ২১ বছর। এর কয়েক মাস পরে প্রিন্স ফিলিপের সঙ্গে তার বিয়ে হয়।

দুই পৃষ্ঠার চিঠিতে উঠে এসেছে প্রিন্স ফিলিপের সঙ্গে রানীর প্রথম দেখা হওয়ার বর্ণনা, প্রিন্স ফিলিপের স্পোর্টস কারে ঘোরা, এক ফটোগ্রাফের কবলে পড়া এবং নাইটক্লাবে গিয়ে নাচার ঘটনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026