শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ ঐতিহ্যের রিটেইলর শপ বিএইচএস এখন বন্ধের দ্বারপ্রান্তে। প্রায় ৮৮ বছরের পুরনো এই রিটেইলর শপ ৫৭১ মিলিয়ন পাউন্ড পেনশরবাদদের লায়বেলিটি, ১.৩ বিলিয়ন ডেবট নিয়ে শেষ পর্যন্ত আর চলতে পারছেনা বলে জানান কতুপক্ষ।
বৃটেন জুড়ে প্রায় ১৬৪টি ব্রাঞ্চ আর ১০০০০ স্টাফদের ভবিষ্যৎ ঝুঁকি ও অন্ধকারের মধ্যে রেখে শেষ পর্যন্ত বন্ধ হতে যাওয়া বিএইচএস এর কর্ণধার মালিক ডোমিনিক চ্যাপেল শপ কর্মচারীদের এক খোলা চিঠিতে উল্লেখ করে লিখেছেন, এই মাসের বেতন সকল কর্মচারীদের প্রদান করা হবে। ডোমিনিক আরো লিখেছেন, সম্ভাব্য সকল ব্যবস্থা ও বাড়তি সকল চেষ্টার পর সম্ভ্যাব্য বায়ার না পাওয়ায় রিটেইলর এডমিনিস্ট্রেশনে যেতে বাধ্য হচ্ছে বিএইচএস
এদিকে বিজনেস মিনিস্টার অ্যানা সোবরি বলেছেন, এই মুহুর্তে বিএইচএস এর ১১,০০০ কর্মীর চাকুরী যাচ্ছেনা বা ঝুঁকির মধ্যে নেই। তিনি বলেছেন, ক্লিয়ার ম্যাসেজ হলো ব্যবসা চলবে স্বাভাবিক গতিতে। এখনি শপটি ক্লোজ বা কর্মকর্তা কর্মচারীদের চাকুরী যাচ্ছেনা। ডাফ এন্ড ফেলপ বিএইচএস জন্য বায়ার বা বিক্রি করার চেষ্টা করবে। যদি বায়ার না পাওয়া যায়। তাহলে ৮৮ বছরের পুরনো এই রিটেইল শপ উলওয়ার্থের মতোই ব্রিটেনের হাই ষ্ট্রীট থেকে চিরতরে হারিয়ে যাবে।
উল্লেখ্য ১৯৮৮ সালে উলওয়ার্থও এডমিনিস্ট্রেশনে যাওয়ার পর বেশ কয়েকমাস চালু থাকার পর বায়ার না পেয়ে হাই ষ্ট্রীট থেকে একেবারে হারিয়ে যায়। এডমিনিস্ট্রেশন মূলত ১২ মাসের মতো একটি লিমিটেড সময়ে দায়িত্ব নিয়ে কারেন্ট মানেজম্যান্ট টিমের কাছ থেকে কোম্পানীর ডে টু ডে বিজনেস নিয়ন্ত্রণ সহ কোম্পানীর দেনা – পাওনা পরিশোধের ব্যবস্থা করে। পাশাপাশি বুক কিপিং সহ বিজনেজ রিভিউ এবং সম্ভাব্য নতুন ব্যবসা বা বায়ার বা ইনভেস্টর খোজার চেষ্টা করে। তার মানেই হলও ১২ মাস পর্যন্ত চালু থাকে কোন রূপ ইনসলভেন্ট ছাড়া। অধিক মানির জেনারেট ছাড়াও কোম্পানীর প্রোপার্টি বা সম্পত্তি বিক্রি করে দেনা পরিশোধের ব্যবস্থা করে।
জানা যায়, স্পোর্টস ডাইরেক্ট রিটেইলরদের সাথে শেষ পর্যন্ত ডিল কার্যকর হয়নি। এডমিনিস্ট্রেশন যাওয়া ছাড়া আর কোন পথ খোলা নেই। কেননা শপটির লোন রয়েছে ১.৩ বিলিয়ন, তার উপর পেনশারদের লায়বেলিটি আছে ৫৭১ মিলিয়ন পাউন্ড। কোম্পানিটি সম্ভাব্য বায়ার বা ট্রেড খোজার সর্বাত্মক চেষ্টা করেছে।
এক বছর আগে ২০১৫ সালের মার্চে এই রিটেইল শপ ১পাউন্ডের বিনিময়ে স্যার ফিলিপ গ্রিন রিটেইলর এন্ট্রাপ্রিনর থেকে কিনে নিয়েছিলেন।