শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩২

একটি বড় পা হেটে চলেছে লন্ডনের ফুটপাথে

একটি বড় পা হেটে চলেছে লন্ডনের ফুটপাথে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: স্থানীয় সময় রোববার সকালে লন্ডনের ওয়ান্ডসোর্থে বালহাম টিউবের কাছে ফুটপাতের এ দৃশ্য দেখে হতভম্ব হন টহলরত এক পুলিশ অফিসার। পায়ে চলা পথ ধরে চলছে পা সদৃশ্য একটি গাড়ি! তাতে হেলমেট পরে দাঁড়িয়ে আছেন এক পুরুষ।

আর ওই গাড়িকে দিক নির্দেশনা দিয়ে সামনে হেঁটে চলেছেন ক্যাপটেন সাজে সজ্জিত এক নারী।

টহলরত পুলিশ অফিসার পা আকৃতির গাড়ির কাছে গিয়ে ভালো করে দেখেন। এরপর তিনি টুইটারে এ দৃশ্যের একটি ছবি ও ভিডিও ছাড়েন। দৃশ্যের ছবি টুইটারে ছাড়ার পর তা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে বলা হয়, ওয়ান্ডসোর্থের একটি চারু উৎসব উপলক্ষে এই গাড়ি তৈরি করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান। প্রতিবেদনে বলা হয়, ওই পা আকৃতির গাড়িটি ওয়ান্ডসোর্থের পুরো এলাকা প্রদর্শন করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026