শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩২

থেমে যাচ্ছে ব্রিটেনের ঐতিহ্যর স্মারক বিগবেন

থেমে যাচ্ছে ব্রিটেনের ঐতিহ্যর স্মারক বিগবেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নিজেদের ঐতিহ্য বহনে ব্রিটেন সময়ই এগিয়ে। কিন্তু এবার নিরবিচ্ছিন্নভাবে চলা লন্ডনের বিখ্যাত বিগবেন ঘড়িটি থেমে যাচ্ছে বলে শংকা প্রকাশ করেছেন একদল বিশেষজ্ঞ।

দীর্ঘ ১৫৭ বছর ধরে চলা লন্ডন পার্লামেন্টের সেই জগতখ্যাত ঘড়ি থেমে যেতে পারে। আগামী বছর প্রথম কয়েকমাসের জন্য এটি থেমে যাবে। তখন শোনা যাবে না লন্ডনের পার্লামেন্ট ভবনের এই বিশ্বখ্যাত ঘড়ির ঘণ্টাধ্বনি।

বিগ বেন তৈরি করা হয় ১৮৫০ সালে। কিন্তু এই ক্লক টাওয়ারের ঢালাই করা ছাদে মরিচা পড়েছে এবং সিমেন্টের কাঠামোতে ফাটল দেখা দিয়েছে। ফলে এটির সংস্কার খুব জরুরি হয়ে পড়েছে। এই সংস্কারে খরচ হবে চার কোটি পাউন্ডের বেশি।

ক্লক টাওয়ারের যে ঘণ্টা, সেটির ওজন সাড়ে তের টন। বিগ বেন বলতে এই বিশাল ঘণ্টাটিকেই বোঝানো হতো। কিন্তু এখন পুরো ক্লক টাওয়ারটিকেই বিগ বেন বলা হয়। এখন ক্লক টাওয়ারের কাঁচের খণ্ডগুলোও বদলাতে হবে।

পার্লামেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, মূলত সংস্কার কাজের জন্য আগামী বছরের জানুয়ারি থেকে কয়েক মাসের জন্য বন্ধ রাখতে হবে এটি। আর এই সংস্কার কাজের সময় বিগ বেনের বিখ্যাত ঘণ্টাধ্বনি শোনা যাবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026