রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩

আইএসের হামলার ঝুঁকিতে সতর্কতা জারি করেছে সুইডেন

আইএসের হামলার ঝুঁকিতে সতর্কতা জারি করেছে সুইডেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সুইডেনের রাজধানী স্টকহোমে সম্ভাব্য সন্ত্রাসী হামলা চালাতে পারে আইএস। আর এই হামলার ঝুঁকিতে সুইডেনে সতর্কতা জারি করা করেছে সরকার।

ইরাকি একটি নিরাপত্তা সংস্থার সূত্র বলেছেন, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ছয় ইরাকি তুরস্ক হয়ে সুইডেনে প্রবশ করেছে। আইএসের নেতা আবু মুসাব আল জারকাবি ও বর্তমান আইএস নেতা আবু বকর আল বাগদাদির খুব ঘনিষ্ঠ জন ওই দলের নেতা। তাকে মার্কিন বাহিনী ইরাকে অনেকবার বন্দি করেছিল।

দেশটির গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়েছে যে, আইএস রাজধানী স্টকহোমে হামলা চালাতে পারে। নিরাপত্তা বিভাগ বলছে, তারা হুমকির বিষয়টি তদন্ত করে দেখছে। এফটনব্লাডেট, এক্সপ্রেসেন এবং সুইডিশ রেডিও অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে খবর দিয়েছে যে, রাজধানী স্টকহোমে সম্ভাব্য সন্ত্রাসী হামলা চালাতে পারে আইএস।

এক্সপ্রেসেন আরো জানিয়েছে যে, সুইডিশ পুলিশ ইরাকের গোয়েন্দা বিভাগের কাছ থেকে এ বিষয়ে তথ্য পেয়েছে। তাতে বলা হয়েছে, আইএসের সাত-আটজন জঙ্গী সুইডেনে প্রবেশ করেছে বেসামরিক লোকদের উপর হামলা চালাতে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026