মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৯

ভারতীয় ভিসা ভোগান্তি নিয়ে ব্যতিক্রমী প্রচারণা

ভারতীয় ভিসা ভোগান্তি নিয়ে ব্যতিক্রমী প্রচারণা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে টুরিস্ট ভিসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করে অনলাইনে ব্যতিক্রমী এক ক্যাম্পেইন শুরু করেছেন একদল পর্যটক। অনলাইন থেকে ই-টোকেন নিতে গিয়ে যে হয়রানির মুখে পড়তে হয় তার প্রতিবাদ জানাতেই এই ক্যাম্পেইন।

অনেক ব্যবসায়ীরাও এই ক্যাম্পেইনে যোগ দিয়েছেন। তারা সামাজিক গণমাধ্যমে ইভেন্ট পেজ তেরি করে এই ক্যাম্পেইন যেমন চালাচ্ছেন, পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে গণহারে ইমেইল পাঠাচ্ছেন। সেই ইমেইলের ভাষা ও বক্তব্য একই। সেখানে বলা হচ্ছে অনলাইনে ভিসা নিতে গিয়ে সাক্ষাৎকারের জন্য ই-টোকেন সংগ্রহ করতে পারছেন না তারা।

কিন্তু ভিসা অফিসের আশেপাশে তৃতীয় একটি পক্ষ সেই টোকেন সরবরাহ করছেন টাকার বিনিময়ে। বিনামূল্যে যে টোকেন পাওয়ার কথা তা কিনতে হচ্ছে হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত খরচ করে। ভারতীয় হাই কমিশনসহ ভারতীয় বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা গণহারে ইমেইল পাঠাচ্ছে।

এই ক্যাম্পেইনের অন্যতম তানভীর রুহেল সিলেটের বাসিন্দা। বিবিসিকে তিনি বলছিলেন,ফেসবুককে ঘিরেই এই গণহারে ইমেইল ক্যাম্পেইন শুরু হয়েছে গত ২৩ তারিখ থেকে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ট্রাভেলার্স বাংলাদেশ নামে একটি ভ্রমণ ভিত্তিক ওয়েবপেজকে ঘিরেই এই প্রচারণা। তাদের সদস্য সংখ্যা একলক্ষ চল্লিশ হাজারের মত বলে জানাচ্ছেন রুহেল । তিনি নিজে ভারতীয় প্রধানমন্ত্রী বরাবরে মেইল পাঠিয়েছেন বলেও দাবি করেন।

তাদের অভিযোগ আগে অনলাইনে ফরম পূরণ করে নিলে ৩/৪ দিনের মধ্যে সাক্ষাতকারের দিন পাওয়া যেত। কিন্তু গত দুবছর ধরে তারা বিভিন্নভাবে চেষ্টা করেও কোনো সাক্ষাতের দিন পাচ্ছেন না। কিন্তু টাকা খরচ করতে পারলেই সাক্ষাতের দিন পাওয়া যায়।

রুহেল বলেন, আপনি টাকা দিবেন, লাইনে দাঁড়াবেন, সেই লাইনের মধ্যেও দুর্নীতি হয় । আড়াই হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত (ঘুষ) দিতে হয়। তিনি বলেন, অনেকেই মজা করে বলেন, ভারতীয় ভিসা পাওয়ার চেয়ে আমেরিকার ভিসা আরও সহজ। ব্যক্তিগতভাবে ব্যবসায়িক প্রয়োজনে প্রায়ই ভারতে যেতে হয় তাকে। তার নিজের ট্যুরিজম প্যাকেজ ব্যবসাও ছিল যা ভিসা জটিলতার কারণে চালাতে পারছেন না বলে তিনি জানান।

গত নভেম্বরে ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এক খবরে বলা হয়, গত বছরের প্রথম দশ মাসে ভারতে প্রায় ৬৩ লাখ বিদেশি সফর করেন। এর মধ্যে বাংলাদেশিরা সর্বোচ্চ। মোট পর্যটকের ১৫ ভাগ বা প্রায় ৪,১৩,০০০ ছিলেন বাংলাদেশি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026