রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১

আজ শহীদ আলতাব আলী দিবস: নানা কর্মসূচিতে দিবসটি পালনের উদ্যোগ

আজ শহীদ আলতাব আলী দিবস: নানা কর্মসূচিতে দিবসটি পালনের উদ্যোগ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আজ ৪ই মে বুধবার আলতাব আলী দিবস। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রথমবারের মতো দিবসটি পালন করতে যাচ্ছে। নির্বাহী মেয়র জন বিগসের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে কাউন্সিল দিবসটি পালন করছে।

সর্বশেষ মেয়র নির্বাচনের আগে লেবার দলীয় প্রার্থী জন বিগস আলতাব আলী ফাউন্ডেশনের দাবীর প্রেক্ষিতে ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে ৪ মে আলতাব আলীর নৃশংস হত্যার দিনটিকে আলতাব আলী দিবস ঘোষণার পাশাপাশি একে কাউন্সিলের উদ্যোগে পালন করা হবে।

নির্বাচিত হয়ে জন বিগস তার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেন। আলতাব আলীর কথা স্মরণ করে মেয়র বলেন, তার নির্মম হত্যাকান্ডকে কোনভাবেই ভুলে যাওয়া উচ্ িনয়। আমাদের সমাজে সহিংস বর্ণবাদ কমে আসলেও গোপন বর্ণবাদ এখনও বিদ্যমান। এর বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আর এজন্যই আমি কাউন্সিলের উদ্যোগে আলতাব আলী দিবস পালনের ঘোষনা দিয়েছি।

বাঙ্গালীদের অন্যতম সাংস্কৃতিক চর্চা কেন্দ্র কবি নজরুল সেন্টার পুনরায় চালু করাও ছিলো মেয়র জন বিগসের আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি। এ ব্যাপারে মেয়র তার প্রতিক্রিয়ায় বলেন, সেন্টারটি পুনরায় চালু করতে পেরে আমি আনন্দিত। বাঙ্গালীদের প্রাণকেন্দ্র বাংলা টাউনে একটি বাঙ্গালী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র চালু থাকাটা খুবই জরুরী। এর মাধ্যমে বাঙ্গালীদের সামনে তাদের ইতিহাস ঐতিহ্যকে জানার সুযোগ যেমন সৃষ্টি হবে তেমনি শিকড়ের সাথে তাদের বন্ধন আরো সুদৃঢ় হবে।

এই দিনটিতে আমরা আলতাব আলীকে স্মরণের পাশাপাশি বর্ণবাদের বিরুদ্ধেও কথা বলবো। এবছর আলতাব দিবস পালন করা হচ্চেছ আলতাব আলী পার্কে মাল্যদান, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে।

স্বেচ্চছাসেবী সংগঠন স্বাধীনতা ট্রাস্টও পৃথকভাবে আলতাব আলীর উপর নির্মিত বিশেষ নাটক প্রদর্শন করবে। ব্র্যাডি আর্টস সেন্টার এবং কবি নজরুল সেন্টারে এসব অনুষ্টানের আয়োজন করা হয়েছে। মেয়র জন বিগস সংশ্লিষ্ট সকলকে নিয়ে সংক্ষিপ্ত অনুষ্টানের মাধমে আলতাব আলী পার্কে মাল্যদান করবেন আজ বিকাল ৬টায়। স্বাধীনতা ট্রাস্ট ব্র্যাডি সেন্টারে স্কুলের শিক্ষার্থীদের জন্য সকাল সাড়ে দশটায় এবং বিকাল ২টায় ফ্রি নাটক প্রদর্শন করবে। রাত ৮টা ৪৫ মিনিটে অনুষ্টিত প্রদর্শনীর জন্য ৫ পাউন্ড এবং ৮ পাউন্ড চার্জ করা হবে।

ব্র্যাডি আর্টস সেন্টার এবং কবি নজরুল সেন্টারে ফ্রি চিত্র প্রদর্শনী চলবে ২০ মে পর্যন্ত। এছাড়া আলতাব আলী ফাউন্ডেশনের প্রতিষ্টাতা শামস উদ্দিন আহমদ বাদ জোহর ব্রিকলেন মসজিদে আয়োজন করেছেন বিশেষ মিলাদ মাহফিলের। এদিকে মেয়র আজই কবি নজরুল সেন্টার উদ্বোধন করবেন বিকাল ৬টা ৪৫ মিনিটে। এরপর সেখানে আলতাব আলীর উপর অনুষ্টিত হবে বিশেষ আলোচনা সভা।

বাঙ্গালী যুবক আলতাব আলী ১৯৭৮ সালের ৪ মে বর্ণবাদীদের হাতে নিহত হয়েছিলেন। এই বর্ণবাদী হত্যাটি সমগ্র ব্রিটেনে জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলো। পরবর্তীতে তার স্মৃতিকে ধরে রাখার জন্য সেন্ট মেরিস পার্কের নাম বদল করে রাখা হয় আলতাব আলী পার্ক। পার্কের নিকটবর্তী এডলার স্ট্রীটে আলতাব আলী নিহত হয়েছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026