শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৫

গভীর রাতে সিলেট শাহপরান থানায় ডাকাতদের হানা

গভীর রাতে সিলেট শাহপরান থানায় ডাকাতদের হানা

কানিজ ফাতেমা পিংকি: সিলেট, বৃহস্পতিবার, ০৫ মে ২০১৬::সিলেট মহানগরীর শাহপরান থানাধীন এলাকাগুলোতে ডাকাত দলের সদস্যরা হানা দেয়ার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে শাহপরান থানাধীন বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়েছে। শিবগঞ্জ, বালুচর, টিলাগড়, মেজরটিলা এলাকার কয়েকজন বাসিন্দা তথ্য জানিয়েছেন।

রাত সোয়া ১টায় শাহপারান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুরো শাহপরান থানায় ডাকাত দলের সদস্যরা হানা দেয়ার চেষ্টা চালাচ্ছে, এমন খবর আমাদের কাছে রয়েছে। তবে ডাকাতদের গ্রেফতার করতে শাহপরান থানার বিভিন্ন এলাকায় পুলিশ অবস্থান নিয়েছে বলে জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026