শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: চাইনিজ কর্মকর্তাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করলেন বৃটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ। আফগানিস্তান এবং নাইজেরিয়া দুর্নীতিবাজ দেশ হিসেবে বৃটিশ প্রধানমন্ত্রীর মন্তব্যের পরদিন এ মন্তব্য করলেন রাণী। এই বাক্য বিনিময়ের ঘটনায় বৃটিশ মিডিয়া তোলপাড় শুরু হয়।
চায়নিজ অফিসিয়ালরা খুব অভদ্র! গত বছর বৃটেন সফরে আসা চাইনিজ প্রেসিডেন্ট জিং জিনপিংয়ের সঙ্গে থাকা অফিসারদের সম্পর্কে এমন অভিজ্ঞতা হয়েছে বৃটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের। একই দিন রানী দ্বিতীয় এলিজাবেথ চাইনিজ অফিসিয়ালদের নিয়ে উপরের মন্তব্য করেন। যা বুধবার মিডিয়ায় আসে।
গত বছরের অক্টোবরে চাইনিজ প্রেসিডেন্ট বৃটেন সফর করেন। এ সময় মেট পুলিশ কমান্ডার লুসি ডর্সি নিরাপত্তার দায়িত্বে ছিলেন। গার্ডেন পার্টিতে রাণীর সঙ্গে ওই পুলিশ অফিসারের আলাপে প্রসঙ্গক্রমে চাইনিজ প্রেসিডেন্টের বৃটিশ সফরের কথা উঠে। চায়নার বৃটিশ এম্বেসেডরের সঙ্গে চাইনিজ প্রেসিডেন্টের সফর সঙ্গীদের দুর্ব্যবহারের প্রসঙ্গটি আসলে, চাইনিজ অফিসিয়ালরা ভেরি রুড বলে মন্তব্য করেন ৯০ বছর বয়সের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
যদিও বাকিংহ্যাম পেলেস থেকে বলা হয়েছে, গত বছর অক্টোবরে বৃটেনে চাইনিজং প্রেসিডেন্টের সফরটি খুব সফল ছিল। মঙ্গলবার বাকিংহ্যাম পেলেসের গার্ডেন পার্টিতে রাণী একজন পুলিশ অফিসারকে এ অভিজ্ঞতার কথা শুনানোর সময় একজন ব্রডকাস্টার তা রেকর্ড করেন। এর আগে একই পার্টিতে নাইজেরিয়া এবং আফগানিস্তান দুর্ণীতিগ্রস্ত দেশ বলে মন্তব্য করেন বৃটিশ প্রধানমন্ত্রী।
স্পীকার প্রধানমন্ত্রীর কথার রেশ ধরে বলেন, তারা আসছে তাদের নিজ খরচে। এরপর আর্চ বিশপ বলেন, বিশেষ করে এ প্রেসিডেন্ট দুর্নীতিবাজ নয়।
এদিকে মঙ্গলবার রাণীর গার্ডেন পার্টিতে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন নিজেও উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী লন্ডনে এন্টি কোরাপশন সামিত নিয়ে রাণীর সঙ্গে কথা বলেন। সপ্তাহব্যাপি এ সামিত অনুষ্ঠিত হবে লন্ডনে। এ উপলক্ষে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীরা বৃটেইন সফর করবেন। কথা প্রসঙ্গে বৃটিশ প্রধানমন্ত্রী বলেন, নাইজেরিয়া এবং আফগানিস্তান ফ্যান্টাসটিক্যাললি কোরাপ্ট দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আসছেন। এ দুটি দেশকে বিশ্বের সম্ভাব্য সেরা দুর্নীতিবাজ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বৃটিশ প্রধানমন্ত্রীর এ ধরনের মন্তব্য শুনে হতবাক হয়েছেন নাইজেরিয়ান প্রেসিডেন্ট মোহাম্মেদু বুহারি। দুর্নীতি বিরোধী লড়াই করে তিনি গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আফগান প্রেসিডেন্টের এক মূখপাত্র বলেনে, এ ধরনের একদম আলাদা করে ফেলা সত্যি দুঃখজনক।
রাণী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে বৃটিশ রাজনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্যে মঙ্গলবার গার্ডেন পার্টির আয়োজন করা হয়েছিল। এ সময় রানী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আর্চবিশপ অব ক্যান্টারবারি জাস্টিন ওয়েলবি এবং হাউস অব কমন্সের স্পীকার জন বার্কো উপস্থিত ছিলেন।
আগামী বৃহস্পতিবার দুর্নীতি বিরোধী সাপ্তাহের একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে আসবেন এই দুই দেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও বৃটেনে আসার কথা রয়েছে।