মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩

শীর্ষে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশি অ্যাপ

শীর্ষে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশি অ্যাপ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত হ্যাকাথন প্রতিযোগিতা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ এর চূড়ান্ত পর্বে পিপলস চয়েজ ক্যাটাগরিতে শীর্ষে যাওয়ার লড়াইয়ে রয়েছে বাংলাদেশি প্রকল্প মার্শিয়ান ওয়েসিস। অনলাইন ভোটের মাধ্যমে পাঁচটি প্রকল্প থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। অনলাইনে ভোট দিয়ে এ প্রকল্পটিকে শীর্ষে নিয়ে যেতে হবে।

বেসিসের উদ্যোগে বাংলাদেশে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ প্রতিযোগিতায় চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে পিপলস চয়েজ ক্যাটাগরিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছিল প্রকল্পটি।

বেসিসের পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬-এর আহ্বায়ক আরিফুল হাসান অপু প্রথম আলোকে বলেন, বিশ্বের ২২০টিরও বেশি শহরকে পেছনে ফেলে বাংলাদেশি প্রকল্প ‘মার্শিয়ান ওয়েসিস’ শীর্ষ ৫-এর মধ্যে অবস্থান করছে। এটি বাংলাদেশের জন্য খুবই আনন্দ ও গর্বের। যাঁরা ভোট দিয়ে প্রকল্পটিকে এ পর্যায়ে নিয়ে এসেছেন, তাঁদের ধন্যবাদ। একে শীর্ষে নিয়ে যেতে আগামী দুই দিন আরও ভোট দিতে হবে। ২০ তারিখ পর্যন্ত ভোট দেওয়া যাবে।

মার্শিয়ান ওয়েসিস প্রকল্পটিকে ভোট দিতে প্রথমে (https://2016.spaceappschallenge.org/) সাইটে গিয়ে বিনা মূল্যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

এরপর (https://2016.spaceappschallenge.org/challenges/mars/simspace/projects/martianoasis) লিংকে গিয়ে ভোট দিতে হবে। একটি অ্যাকাউন্ট থেকে দিনে একবার ভোট দেওয়া যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026