শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৩

উত্তাল সাগরে বিকল জাহাজের ইঞ্জিন: সাহায্য চেয়ে ক্যাপ্টেনের বেতারবার্তা

উত্তাল সাগরে বিকল জাহাজের ইঞ্জিন: সাহায্য চেয়ে ক্যাপ্টেনের বেতারবার্তা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড়ের মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে উত্তাল সাগরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার শিখার ইঞ্জিন বিকল হয়ে গেছে।

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বঙ্গোপসাগর প্রচ- উত্তাল। বন্দরের বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলো ইঞ্জিন চালু রেখে জাহাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এ অবস্থায় বিএসসির জাহাজ এমভি বাংলার শিখা থেকে এসওএস (সেভ আওয়ার সোলস) বার্তা পাঠানো হয়।

এই বার্তা পায় সব জাহাজ, বন্দর, নৌবাহিনীর নিয়ন্ত্রণকক্ষও। কোনো জাহাজ বিপদে পড়ার পর জাহাজের লোকজনের কোনো কিছু করার সুযোগ না থাকলে এই বার্তা পাঠানো হয়। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এইচ আর ভূইয়া জানান, শনিবার দুপুরের কিছু আগে বহির্নোঙ্গরের আলফা অ্যাংকরেজে অবস্থান করছিল এমভি বাংলার শিখা। সেখানে নোঙ্গর করার সময় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়।

অতিরিক্ত ঢেউয়ের কারণে জাহাজটির নোঙ্গর মাটি আঁকড়ে রাখতে পারছিল না। এই পরিস্থিতিতে জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনীর টাগবোটের সহায়তা চাওয়া হয় বলে জানান তিনি। বন্দরের বহির্নোঙ্গরে বর্তমানে ১২৭টি জাহাজ রাখা রয়েছে বলে জানিয়েছেন তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026