মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩

লন্ডনে লাইলাতুল বরাত পালিত: বাংলাদেশে আজ দিবাগত রাতে

লন্ডনে লাইলাতুল বরাত পালিত: বাংলাদেশে আজ দিবাগত রাতে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত শনিবার দিবাগত রাতে উদযাপিত হয়েছে লন্ডনসহ ইউরোপজুড়ে। মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমানরা বিশেষ মোনাজাত করা হয়।

বোরবার বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সারা রাত অতিবাহিত করবেন। পবিত্র শবে বরাত উপলক্ষে সোমবার সরকারি ছুটি।

সৌভাগ্যের এ রজনীতে রাজধানী ঢাকাসহ সারা দেশে নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলমান কোরআন তিলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষ নফল রোজাও পালন করেন।

এ রাতের বিশেষ অনুষঙ্গ কবর জিয়ারতের পাশাপাশি মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে মসজিদে মসজিদে এশার নামাজের পর থেকেই দফায় দফায় ওয়াজ মাহফিল, জিকির ও মিলাদের পর বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাতের সমাপ্তি হবে। বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে সারা রাত চলবে নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, ওয়াজ মাহফিল ও অন্যান্য ইবাদত-বন্দেগি। মুসলমানদের বিশ্বাস, মহিমান্বিত এই রাতে মহান আল্লাহতায়ালা মানুষের ভাগ্য, অর্থাৎ তার নতুন বছরের রিজিক নির্ধারণ করে থাকেন।

রাতব্যাপী ইবাদত-বন্দেগি, জিকির ছাড়াও এই পবিত্র রাতে মুসলমানরা মৃত বাবা-মা, আত্মীয়স্বজনসহ প্রিয়জনের কবর জিয়ারত করে থাকেন। তাই এ রাতে কবরস্থানগুলোতেও মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা যাবে।

মহিমান্বিত এ রজনী ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে পালনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রোববার দিবাগত রাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, হামদ-নাত, নফল ও তাহাজ্জুদের নামাজ এবং আখেরি মোনাজাত।

পবিত্র এই রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদ রাতব্যাপী খোলা থাকবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026