রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫

শিক্ষকদের সঙ্গে হ্যান্ডশ্যাক না করলে ৫ হাজার ডলার জরিমানা সুইজারল্যন্ডে

শিক্ষকদের সঙ্গে হ্যান্ডশ্যাক না করলে ৫ হাজার ডলার জরিমানা সুইজারল্যন্ডে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দু’জন সিরিয় ছাত্র ধর্মীয় কারণে তাদের স্কুলের নারী শিক্ষকদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানালে তাদের সে ব্যাপারে বিশেষ ছাড় দেয়ার একটি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিলো। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নতুন নির্দেশনা দিলো সুইস কর্তৃপক্ষ।

সুইজারল্যন্ডে মুসলিম ছাত্ররা নারী শিক্ষকদের সঙ্গে হ্যান্ডশ্যাক করতে অস্বীকৃতি জানালে তাদের পাঁচ হাজার ডলার জরিমানা করার এক নির্দেশনা জারি করেছে দেশটির উত্তরাঞ্চলের আঞ্চলিক কর্তৃপক্ষ।

এক্ষেত্রে নারী শিক্ষকদের সঙ্গে মুসলিম ছাত্রদের হাত মেলানোর অস্বীকৃতি লিঙ্গ বৈষম্য তৈরি করবে বলে উল্লেখ করেছে সুইস কর্তৃপক্ষ। সুইজারল্যন্ডে ক্লাসের শুরুতে ও শেষে সকল শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের হাত মেলানোর রীতি রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026