রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৫

অবিরাম বৃষ্টিতে বন্যার কবলে প্যারিস

অবিরাম বৃষ্টিতে বন্যার কবলে প্যারিস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বন্যার ঝুঁকিতে পড়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। প্যারিসের অনেক এলাকার মেট্রো চলাচল আর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে উঁচু লেভেলে বইছে রিভার সেইনের পানি।

আর এর ফলে বন্ধ হয়ে গেছে ল্যুভর মিউজিয়ামও। তবে মিউজিয়ামের নীচতলা আর মাটির তলাগুলোয় থাকা বহুমূল্য শিল্পকর্ম নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সেইন নদীর পানি এখন ৬.৫ মিটার উচ্চতায় বইছে। নদীর পাশের অনেক এলাকায় পানি উপচে পড়তে শুরু করেছে।

বন্যার কারণে কয়েক লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ১৯৮২ সালের পর সেইন নদীর পানি এত উপর দিয়ে আর প্রবাহিত হয়নি।

পানি প্রবাহের কারণে বেশ কয়েকটি সেতু বন্ধ করে দেয়া হয়েছে। নদীতে নৌকা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর মধ্যেই ফ্রান্সের কয়েকটি শহর বন্যায় আক্রান্ত হয়েছে। ইউরোপ জুড়ে অতি বৃষ্টি আর বন্যায় অন্তত ১৫জন মারা গেছে। বন্যায় আক্রান্ত হয়েছে জার্মানির দক্ষিণাঞ্চল, রোমানিয়া, বেলজিয়াম, অস্ট্রিয়া, নেদারল্যান্ড আর পোল্যান্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026