রাজু আহমেদ: যে বিষয়ে লিখছি সে বিষয়টি পড়ে পেটুকশ্রেণী। যারা বেঁচে থাকার জন্য খায় না বরং খাওয়ার জন্য বাঁচে এবং পুরুষ সমাজ আমাকে কিঞ্চিত মন্দ বলবেন হয়ত।
কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার মায়েরা, ভবিষ্যত স্ত্রীর স্বজাতীরা, বোনেরা এবং কন্যারা দু’হাত তুলেই দোয়া করবেন । কেননা তারা বৈকাল বেলা স্টার জলসা, জি বাংলার সিরিয়ালগুলোর পুণঃসম্প্রচার দেখার সময় ও সুযোগ পেলে চির শত্রুর জন্যেও দোয়া করতে কুণ্ঠিত নন (অবশ্য আমার বোনেরা রমজান মাসে আজে-বাজে জিনিস দেখার চেয়ে ধর্মীয় ইবাদাতে-বান্দেগীতে বেশি সময় কাটায়। আল্লাহ তাদের মঙ্গল করুন)। ইফতারির ক্ষেত্রে আমার পথে আসুন, সুস্থ্য থাকবেন ইনশাআল্লাহ।) …
শুরুতেই বলে নিচ্ছি, মসজিদে কিংবা অন্য কোথাও দল পাকিয়ে ইফতারি করার চেয়ে পরিবারের সদস্যদের সাথে সামন্য যা কিছু জোটে তার দ্বারা ইফতার করলে অধিক পূণ্য হাসিল হওয়ার সম্ভাবনা প্রবল । কাজেই পরিবারের সদস্যদের সাথে ইফতারে অংশগ্রহন করতে চেষ্টা করুন । এটা শুধু সওয়াবের প্রশ্ন নয় বরং আপনার পরিবারের সদস্যদের আপনার সাথে ইফতারি করার অধিকার পূরণের ব্যবস্থাও বটে।
কি দিয়ে ইফতারি করা স্বাস্থ্যসম্মত ?
মিষ্টি জাতীয় দ্রব্য-অনেকে মিষ্টি জাতীয় দ্রব্য ভক্ষণ করতে খুব পছন্দ করেন । আবার কেউ কেউ একধাপ এগিয়ে সকল ধরণের মিষ্টি খাওয়াকে সুন্নাত বানিয়ে দিয়েছেন। মানবতার মহান দিশারী মিষ্টি জাতীয় দ্রব্য পছন্দ করতেন বটে কিন্তু তিনি কোন ব্যাপারে কখনো বাড়াবাড়ি রকমের খেয়েছেন এমন কথা ইসলামের চিরশত্রুরাও স্বাক্ষী দেয়না । সারা দিন অনাহারে থেকে সন্ধ্যাবেলা শুধু খেজুর ছাড়া অন্য কোন মিষ্টি জাতীয় দ্রব্য দ্বারা ইফতার করলে কলিজা যে টাস টাস করবে তাতে কোন সন্দেহ নাই।
চিড়া-আমাদের দেশের মানুষ ভেজানো চিড়া দ্বারা ইফতারি করতে অভ্যস্থ । কিন্তু এটাও পরিহার যোগ্য । কেননা কেউ দীর্ঘ একমাস রোজা রেখে প্রতিদিন যদি চিড়া-নারিকেল-গুড় দ্বারা ইফতারি করলে, তার আমাশয় নিশ্চিত।
তেলে ভাজা খাদ্য-স্বাস্থ্যবিদরা তেলে ভাজা যে কোন ধরনের খাবার পরিহার করার জন্য পরামর্শ দেন । রমজান মাসে তো এগুলো একেবারেই এড়িযে চলা উচিত । তেলে ভাজা খাবার যত কম খাওয়া যায় ততই মঙ্গল । কেননা এগুলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর । (বোনদের অতিরিক্ত কাজ থেকে বাঁচিয়ে দিলাম তো!)
ফল-বিভিন্ন প্রকার মৌসুমী ফল দ্বারা ইফতারি করা খুবই উত্তম । তবে আপনাকে নিশ্চিন্ত হতে হবে, যে ফল খাচ্ছেন তার সাথে মানবদেহের জন্য ক্ষতিকর রাসয়নিক দ্রব্য মিশ্রিত করা হয়েছে কিনা । বাজার থেকে কেনা ফল ইফতারির অন্তত ৩ ঘন্টা পূর্ব থেকে পানিতে ভিজিয়ে রাখুন।
পান্তাভাত ও ভর্তা/সবজি-এটা গতানুগতিক পঁচা পান্তাভাত নয় । দুপুরে গরমভাত রেঁধে আছরের দিকে তা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন । নানা ধরণের শাকপাতা সিদ্ধ এবং ভর্তা জাতীয় বস্তু দ্বারা ইফতারিতে ইহা আহার করুন । ইফতারির পর সাময়িকের জন্য একটু অবসাদ আসবে বটে কিন্তু সারা রমজানজুড়ে সুস্থ্য থাকার গ্যারান্টি দিচ্ছি।
বিগত ৮-৯ বছর ধরে এর উপকারীতা ভোগ করে আসছি । কাজেও আপনাদেরকেও ইফতারিতে লেবু কিংবা অন্য কিছুর শরবতের সাথে কয়েকটি খেঁজুর ও শবজি/ভর্তা মিশ্রিত পান্তাভাত খাওয়ার পরামর্শ দিচ্ছি । অন্তত দু’দিনের জন্য খেয়ে দেখুন । ভালো না লাগলে যে নিয়মিত খেতে হবে এমন কোন বাধ্যবাধকতার কথা বলছি না । তবে আশা করি, ভালো লাগবে ।
পুরো রমজানে সবাই সুস্থ্য থাকুন, সেই কামনা মহান প্রভূর কাছে । ইফতারিতে এমন কিছু খান যা শুধু স্বাস্থ্যকর নয় বরং সুস্থ্য রাখার উপাদানও বটে । আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন।