রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১১

চাকরিতে আকৃষ্টে মুসলিম নারী পুলিশদের জন্য হিজাব চালু করছে ব্রিটিশ পুলিশ

চাকরিতে আকৃষ্টে মুসলিম নারী পুলিশদের জন্য হিজাব চালু করছে ব্রিটিশ পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মুসলিম নারী পুলিশদের জন্য বিশেষ ধরনের হিজাবের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ব্রিটিশ পুলিশের চাকরির প্রতি আকৃষ্ট করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে বাহিনীটি।

মূল পোশাকের বাড়তি অংশ হিসেবে এ হিজাব পরা যাবে। এ হিজাবে মাথা ও গলা ঢাকা যাবে কিন্তু চেহারা উন্মুক্ত থাকবে। যারা এ ধরনের ধর্মীয় পোশাক পরতে আগ্রহী তারা সিনিয়র অফিসারদের অনুমোদন নিয়ে তা পরতে পারবেন।

ব্রিটেনের পুলিশ বাহিনী- স্কটল্যান্ড পুলিশ পরিকল্পনা নিয়েছে তাদের জনবলে আরো কালো ও এশিয়ানের সংখ্যা বাড়ানোর। অবশ্য লন্ডন মেট্রোপলিটন পুলিশ আরো দশ বছর আগেই ইউনিফর্মের অংশ হিসেবে হিজাবের অনুমোদন দিয়েছে।

পুলিশ স্কটল্যান্ড এখন বাস্তবেই নারীদের আগ্রহ দিচ্ছে যেন তারা এ বাহিনীতে যোগ দেন এবং অফিসার পদে উন্নীত হন। আশা করা হচ্ছে যেসব গোত্র থেকে কখনো এ পেশার ব্যাপারে চিন্তা-ভাবনা করা হয় না, তারাও এখন এ ব্যাপারে আগ্রহী হবেন।

ইসপ এন বেল নামক পুলিশের একজন সদস্য জানিয়েছেন, আজ থেকে ১০১ বছর পূর্বে ব্রিটেনের পুলিশে প্রথম নারী সদস্য নিয়োগ দেয়া হয়েছিল।

এক হিসাবে দেখা গেছে, ২০১৫-১৬ সালে এ চাকরির জন্য মাত্র ১২৭ জন কালো, এশিয়ান ও সংখ্যালঘু দরখাস্ত করেছেন। আনুপাতিক হারে এ সংখ্যা মাত্র ২.৬ শতাংশ। ব্রিটেনের জনসংখ্যা ৪ শতাংশ এসব জনসংখ্যার জন্য আরো ৬৫০ জন সংখ্যালঘুকে চাকরি দেয়ার পরিকল্পনা করেছে স্কটল্যান্ড পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026