রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১১

৮০ শতাংশ মানসিক সমস্যায় ভুগছে ব্রিটিশ সেনাবাহিনী সদস্যেরা

৮০ শতাংশ মানসিক সমস্যায় ভুগছে ব্রিটিশ সেনাবাহিনী সদস্যেরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২০০৭ সালের পর থেকে মানসিক সমস্যা ৮০ শতাংশ বেড়েছে ব্রিটিশ সেনাবাহিনীতে। সাম্প্রতিক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০০৭ সালের ১ এপ্রিল থেকে ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত সমীক্ষা চালিয়েছে।

এছাড়া পুরুষদের তুলনায় নারীদের মধ্যে মানসিক সমস্যা দ্বিগুণের বেশি হয় বলেও এ সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, ২.৮ শতাংশের পুরুষের মধ্যে মানসিক সমস্যা দেখা দিলেও নারীদের মধ্যে এর ব্যাপ্তি ৬.৩ শতাংশ।

এ ছাড়া এতে আরো বলা হয়েছে, ৩৫ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি মানসিক সমস্যা রয়েছে। প্রতি হাজারে এ বয়স সীমার মধ্যে ৩৭.৭ শতাংশ মানসিক সমস্যা দেখা দেয় বলে এতে বলা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ সমীক্ষায় বলা হয়েছে, ২০০৭ সালে মানসিক সমস্যা ১.৮ শতাংশ থাকলেও তা ২০১৬ সালে এসে ৩.২ শতাংশে পৌঁছেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026