শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বুধবার রাত ১০টায় প্রকাশিত এ জরিপে দেখা যায়, রিমেইন পক্ষের দিকে ঝোঁক বেশি। আইটিভি ও দ্য ডেইলি মেইলের উদ্যোগে কমরেস (ComRes) নামের এ জরিপ পরিচালনা করা হয়।
ব্রেক্সিট নিয়ে গণভোটের পূর্ব মুহূর্তের জরিপে বেশ এগিয়ে আছে ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে থাকা রিমেইন পক্ষ। এতে দেখা যায় ইউরোপিয় ইউনিয়ন ছাড়ার পক্ষ লিভ এর চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আছে রিমেইন পক্ষ। জরিপের এ ফল প্রকাশিত হয় বুধবার রাতে। একই রাতে নির্বাচনের প্রাক্কালে জরিপ প্রকাশ করে ইউগভ।
বৃহস্পতিবার সকালে আরও জরিপ প্রকাশ করার কথা রয়েছে ইপসোস মোরি’র। ইউগভ ভোট গ্রহণ বন্ধ হওয়ার পর পরই একটি জরিপ পরিচালনা করবে। এটা পূর্ণাঙ্গ বুথ ফেরত জরিপ না হলেও এতে গণভোটের প্রকৃতি সম্পর্কে কিছু ধারণা দেবে। বিশ্লেষকরা কিছু মূল্যবান তথ্য পেয়ে যেতে পারেন।
দেখা যায় রিমেইন পক্ষকে সমর্থন করছেন শতকরা ৫১ ভাগ মানুষ। এক্ষেত্রে আগের চেয়ে শতকরা ২ ভাগ সমর্থন বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে লিভ পক্ষকে সমর্থন করেছেন শতকরা ৪৯ ভাগ মানুষ। এক্ষেত্রে সমর্থন কমেছে শতকরা দুই ভাগ। এর আগে বুধবার সন্ধ্যার দিকে দুটি জরিপ প্রকাশ করে টিএনএস ও অপিয়াম। তাতে দেখা যায় লিভ পক্ষ সামান্য এগিয়ে আছে। কমরেস বাদে অন্য জরিপগুলোতে সামান্য ত্রুটি রয়েছে।