শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইইউ থাকবে কি না এ প্রশ্নে ইউরোটিয়ান ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোটারদের রায় আসার পরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেডিভ ক্যামরন। আগামী অক্টোবরে তিনি পদত্যাগ করবেন। প্রধানমন্ত্রী রিমেইনের পক্ষে ছিলেন। বৃহস্পতিবার ভোটাভুটির আগে প্রায় এক মাসের বেশি সময় ইইউতে থাকার পক্ষে জনগণের মতামত টানতে চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন। শুক্রবার ভোরে লিভের পক্ষে ফলাফল প্রকাশের পর টেন ডাউনিং স্ট্রীটের সামনে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন। এ সময় স্ত্রী সামান্তা ক্যামরন প্রধানমন্ত্রীর পাশে ছিলেন।
লেবার লিডার জেরেমি করবিন রিমেইনের পক্ষে ক্যাম্পেইন করেছেন। তবে লিভ জয়ী হওয়ার পেছনে তিনি টোরি সরকারের অনবরত স্পেন্ডিং কাটকে দায়ী করেন। সাধারণ মানুষ সরকারের সরকারের কাট এবং কঠোর নীতি কারণে হতাশ হয়েই লিভের পক্ষে রায় দিয়েছে বলে মনে করেন লেবার লিডার জেরেমি করবিন এমপি।
রেফারেন্ডামে ৪৬ দশমিক ৫ মিলিয়ন ভোটারের মধ্যে ৭২ দশমিক ২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৫১ দশমিক ৯ শতাংশ ভোটার লিভের পক্ষে রায় দিয়েছেন। রিমেইনের পক্ষে আছেন ৪৮ দশমিক ১ শতাংশ ভোটার। আর রিজেক্ট হয়েছে ২৬ হাজার ৩৩ ভোট।
এদিকে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্ণর মার্ক কারর্নি এক বিবৃতিতে বলেছেন, ব্যাংক অব ইংল্যান্ড দেশের ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে অতিরিক্ত ২শ ৫০ বিলিয়ন পাউন্ড সরবারহ করতে প্রস্তুত রয়েছে।