রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২১

আবারও যুক্তরাজ্যে প্রবেশে জাকির নায়েককে নিষেধাজ্ঞা

আবারও যুক্তরাজ্যে প্রবেশে জাকির নায়েককে নিষেধাজ্ঞা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে প্রবেশে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে জাকির নায়েককে  যুক্তরাজ্যের হোম অফিস প্রশাসন। বিবিসির সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিবের বরাত দিয়ে তাদের সংবাদে বলা হয়েছে, অগ্রহণযোগ্য আচরণের কারণে তার ওপর এ নিষেধাজ্ঞা।

জাকির নায়েক, চুয়াল্লিশ বছর বয়সী একজন ইসলাম প্রচারক। যুক্তরাজ্যের লন্ডন ও শেফিল্ডে ইসলাম সম্পর্কে ধারাবাহিক বক্তৃতা দিয়ে আসছিলেন।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব যে কাউকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধ করতে পারে যদি তিনি সে ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করেন। মিস মে বলেন, জাকির নায়েকের অনেক মন্তব্য তার অগ্রহণযোগ্য বক্তব্যের প্রমাণস্বরূপ আমার কাছে রয়েছে।

এ ব্যাপারে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব তেরেসা মে বলেন, যুক্তরাজ্যে প্রবেশের ব্যাপারটি জাকির নায়েকের জন্য সুযোগ ছিল, অধিকার নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026