রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২১

ইইউ ত্যাগের পর মুসলমানরা বিদ্বেষের স্বীকার ব্রিটেনে

ইইউ ত্যাগের পর মুসলমানরা বিদ্বেষের স্বীকার ব্রিটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর ব্রিটেনে মুসলমানদের বিরুদ্ধে হামলার ঘটনা কয়েকগুণ বেড়েছে এবং ভয়াবহ আকার ধারণ করেছে। মুসলমানদের বিরুদ্ধে হামলার ঘটনা মনিটরিং এর দায়িত্বে নিয়োজিত সংস্থা টেল মামা এ তথ্য দিয়েছে।

এ সংস্থার বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে গত বছর মুসলমানদের ওপর হামলার ঘটনা ৩২৬ শতাংশ বেড়েছে। এ জাতীয় ঘটনা ১৪৬ থেকে বেড়ে ৪৩৭টি দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজাবধারী মুসলমান মহিলারা মারাত্মক পরিস্থিতিতে পড়েছেন। হামলার আশংকায় তাদের অনেকের পক্ষেই প্রাত্যহিক কাজ-কর্ম চালানো পর্যন্ত অসম্ভব হয়ে পড়েছে।

এতে বলা হয়েছে, ধর্ম ভিত্তিক বিদ্বেষের কারণে হামলার শিকার হয়েছেন যারা তাদের ৬১ শতাংশই নারী। এ ছাড়া, সংস্থাটির তদন্তে আরো ওঠে এসেছে এমন ঘটনার শিকার হয়েছেন যারা তাদের ৭৫ শতাংশই হলেন মুসলিম নারী।

টেল মামা’র সভানেত্রী এবং লেবার পার্টির সাবেকমন্ত্রী শাহীদ মালিক বলেন, ব্রিটেন এক অভূতপূর্ব পরিস্থিতিতে পড়েছে। রাস্তাঘাটে মুসলমান নারীরা যে বিদ্বেষের শিকার হচ্ছেন তা পরিসংখ্যানে উঠে এসেছে।

তিনি আরো বলেন,এ সময়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারলে ব্রিটেনের ইতিহাসে এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলেও আশংকা ব্যক্ত করেন তিনি।

এ নিয়ে সরকারের কোনো ভুল ধারণা থাকা উচিত নয়। ব্রেক্সিটি এবং তার সাথে পাল্লা দিয়ে বর্ণবাদ বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে ব্রিটেনের সংখ্যালঘুদের জন্য পরিস্থিতি আরো খারাপ হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026