বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩২

ভারতকে আত্মতৃপ্ত ও নষ্ট দেশ হিসেবে উল্লেখ করেছে চীন

ভারতকে আত্মতৃপ্ত ও নষ্ট দেশ হিসেবে উল্লেখ করেছে চীন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতকে আত্মতৃপ্ত এবং নষ্ট দেশ হিসেবে উল্লেখ করে চীনের ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমস। পশ্চিমের তোষণে বখে যাচ্ছে ভারত এরকমই মন করছে চীন।

পরমাণু সরবরাহ গোষ্ঠী (এনএসজি)–তে ভারতের অন্তর্ভুক্তি আটকে দেওয়ার পর ভারতকে এবার কটু কথায় তিরস্কার করলো চায়না। পশ্চিমের আদরেই নাকি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের আচরণে একটা আত্মগর্বী ভাব এসে গেছে।

এতে আরো লেখা হয়, ১৯৭৫ সালে গঠিত এনএসজি–র প্রত্যেক সদস্য দেশই পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তিতে স্বাক্ষর করেছে। এটাই সংগঠনের প্রাথমিক নীতি। এখন ভারত প্রথম দেশ হিসেবে এই নিয়মে ছাড় চাইছে। নীতিগত দিক দিয়েই চীন এবং অন্য দেশগুলোকে হতাশ করেছে ভারত।

চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল টাইমসের সম্পাদকীয় প্রতিবেদনে কঠোর ভাষায় ভারতের সমালোচনা করা হয়। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে লেখা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলিতে দেখা যাচ্ছে, পশ্চিমী দুনিয়া ভারতকে প্রচুর থাম্বস্ আপ দিচ্ছে, কিন্তু চীনের জন্য থাম্বস্ ডাউন। ভারতকে তারা নষ্ট করে দিয়েছে। যদিও ওই দক্ষিণ এশীয় দেশটির জিডিপি চীনের জিডিপির মাত্র ২০ শতাংশ, তবু পশ্চিমীদের চোখে ভারত সোনার টুকরো ছেলে।

সম্পাদকীয়তে আরো লেখা হয়েছে, ভারতের জাতীয়তাবাদীদের শেখা উচিত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আচরণ কীরকম হওয়া উচিত। এনএসজি–র নীতিই নাকি ভারতকে সদস্যপদ পেতে দেয়নি। অহেতুক এই নিয়ে চীনকে দোষারোপ করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026