শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতে গরুর মাংসের চালান বহন করার কথিত অভিযোগে গোমূত্র পান করতে বাধ্য করা হয়েছে।
সম্প্রতি প্রকাশিক একটি ভিডিওতে দেখা গেছে, একদল হিন্দু দুজন মুসলিমকে গোবর খেতে বাধ্য করছে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে বিবিসি বাংলা জানাচ্ছে, হরিয়ানা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী দুই মুসলিম গরুর মাংস নিয়ে দিল্লি যাচ্ছিল বলে অভিযোগ।
হিন্দু ব্যক্তিদের একজন সাংবাদিকদের বলেছেন, তারা ওই দুই ব্যক্তিকে উচিত শিক্ষা দেবার জন্য দই এবং দুধের সাথে গোবর ও গোমূত্র মিশিয়ে খাইয়ে দিয়েছেন।