রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০০

গুলশান ট্রাজেডির পর ইটালিতে বাংলাদেশীদের উপর নজরদারী

গুলশান ট্রাজেডির পর ইটালিতে বাংলাদেশীদের উপর নজরদারী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকেই বিশেষ করে মসজিদগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনাগোনা বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসীরা। ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ইটালিতে বাংলাদেশিদের উপর নজরদারী শুরু হয়েছে।

রোমে একজন বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ আলী জানান, আমার বাসার সামনের মসজিদেই আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘুরে গেছেন। তারা বলেছেন আবার আসবেন। কম্যুনিটির পক্ষ থেকেও বাংলাদেশিদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে বলে জানান এই প্রবাসী।

রাস্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন বেশি দেখা যায় এবং এরা ডকুমেন্ট চেক করছে। অনেক বাংলাদেশি এখন আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি।

গুলশান হামলায় যে ১৭ জন বিদেশি নিহত হয়েছেন তাদের মধ্য ৯ জনই ইটালিয়। গত শনিবার সকালে অভিযানের মধ্য দিয়ে প্রায় ১২ ঘণ্টার জিম্মি সংকটের অবসান হয়। ঘটনার পর থেকে ইটালিয় সংবাদমাধ্যমে বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে আসছে। সেখানে বাংলাদেশের সরকার এবং রাজনীতিবিদদের সমালোচনা করা হয়েছে।

প্রবাসী ব্যবসায়ী আলী বলেন, ইটালিতে বাংলাদেশিদের বেশ একটা সুনাম রয়েছে এবং এই ঘটনার ফলে বাংলাদেশিদের সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি হয়ে যাচ্ছে।

ইটালির ভেনিসে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক পলাশ রহমান জানিয়েছেন, তিনি স্কাই নিউজের একটি আলোচনা অনুষ্ঠান দেখছিলেন যেখানে বক্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনায়ক এবং বিরোধী নেত্রী খালেদা জিয়াকে ইসলামপন্থীদের নেতা হিসেবে বর্ণনা করছিলেন।

ইটালির রাষ্ট্রীয় টেলিভিশন রাই নিউজের সংবাদ বিশ্লেষণে এই হামলার জন্য বাংলাদেশের দুই প্রধান দলকে সরাসরি দায়ী করা হয়েছে। এতে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডসমূহের ধারাবাহিকতার উল্লেখ করে বলা হয়েছে দোষারোপের রাজনীতিই গুলশানের এই হামলার রাস্তা তৈরি করে দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026