শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩

লন্ডনে আগুনের হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে গেল বাঙালী পরিবার

লন্ডনে আগুনের হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে গেল বাঙালী পরিবার

আব্দুল কাদির চৌধুরী মুরাদ: পূর্বলন্ডনের নিউহ্যাম বারার কাস্টম হাউস এলাকায় বসবাসরত পাঁচ সদস্যের একটি বাঙালিপরিবার আগুনে পুড়ে মৃত্যুর হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে গেলেন।

শনিবার ভোর রাত দেড়টার দিকে সাবিনা খানম রিপ্লি রোডের ঘরে সন্তানাদি নিয়ে ঘুমাচ্ছিলেন। এসময় বাইরে থেকে তার ঘরে আগুন লাগার আর্ত চিৎকার শুনে তড়িঘড়ি করে তার স্বামী রিমন চৌধুরী, এগারো সপ্তাহ বয়সী মিহরান, সাত বছর বয়সী নেহারুল এবং মিরাজুলকে নিয়ে জ্বলন্ত ঘর থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন।

অগ্নি পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এব্যাপারে সন্দেহ ভাজন কাউকেগ্রেফতার করতে পারেনি। সাবিনা খানম ও রিমন চৌধুরী পরিবার বর্তমানে তাদের একটি আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন।

ঘরটিতে আগুন লাগার কারণ জানা যায়নি। এব্যাপারে তদন্ত চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026