শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫

বৃদ্ধের মাথায় শিং (ভিডিও)

বৃদ্ধের মাথায় শিং (ভিডিও)

শফিক জামান: জামালপুর সদর উপজেলার লাঙ্গলজোড়া গ্রামের শতবর্ষী বৃদ্ধ আয়েদ আলী। এক বছর আগে মাথায় শিংয়ের মতো কিছু একটা লক্ষ করেন তিনি। সেটি এখন চার ইঞ্চি লম্বা হয়েছে। আকৃতি নিয়েছে শিংয়ের।

শারীরিক এ সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন আয়েদ আলী। সেখানে তাঁকে দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়েদ আলী জানান, শিংয়ের মতো বাড়তি অংশটির কারণে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। সেই অংশটির ভেতরে চুলকানি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, এরই মধ্যে আয়েদ আলীর সমস্যাটি পরীক্ষা করে দেখেছেন জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক আবদুল বাতেন, মো. আজিজ ও সৈকত।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুরের সিভিল সার্জন মোশায়ের-উল-ইসলাম রতন বলেন, এটা আসলে শিং নয়। এই রোগটির নাম সেবাশিয়াস হর্ন। এটি আসলে বিনাইন টিউমার। এই টিউমারে ক্যানসারের কোনো জীবাণু থাকে না। দু-একদিনের মধ্যেই অস্ত্রোপচার করে এটি অপসারণ করা হবে।

[youtube id=”GDUDjvTo2iU” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026