হাকিকুল ইসলাম খোকন: রাজধানী হিসেবে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের ৫০টি ষ্টেটের একটি নয়। এটি একটি ফেডারেল ডিষ্ট্রিক্ট, যার নাম ডিষ্ট্রিক্ট অফ কলাম্বিয়া যার সংক্ষিপ্ত রূপ ডিসি।
কিন্তু শিগগিরই এর পরিবর্তন ঘটে যেতে পারে, কারণ নীতি নির্ধারকরা এই লক্ষ্যে কাজ করছেন বলে জানা গেছে। যদি তা ঘটে তাহলে এটি হবে যুক্তরাষ্ট্রের ৫১তম ষ্টেট এবং সম্ভাব্য নাম হতে পারে নিউ কলাম্বিয়া।
এটি আসলে ওই স্থানটির পুরনো নাম, যেটি ১৯৮২সালে অনুষ্টিত এক রেফারেন্ডামে ভোটারদের দ্বারা অনুমোদিত হয়েছিল , যখন ওয়াশিংটন ডিসি ষ্টেটের মর্যাদা লাভের জন্য উদ্যেগী হয়েছিল। এছাড়া আরেকটি প্রস্তাব অনুসারে ওয়াশিংটন ডিসিকে অ্যানাকষ্টিয়া-অহধপড়ংঃরধ।
কিন্তু ষ্টেট মর্যাদার পক্ষের প্রবক্তারা নিউ কলাম্বিয়া নামটিই নির্বাচন করেছেন। ইন্টারন্যাশনাল বিজনেস পোষ্ট গত ৩০ জুন তাদের ওয়েবসাইটে এটি পোষ্ট করেছে।
অবশ্য ডিসি,র অধিবাসীদের মধ্যে দীর্ঘদিন যাবত সেখানে বসবাস করছেন তারা নাম পরিবর্তনের প্রস্তাবে উদ্বিগ্ন।
ওয়াশিংটন ডিসির ক্যাথলিক ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ম্যাথু গ্রীন বলেন, এর চেয়ে বরং বিকল্প নাম হতে পারে ডগলাস কমনওয়েলথ। কারণ ফ্রেডারিক ডগলাস আফ্রিকান- আমেরিকান রাজনীতিতে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি দাসপ্রথা বিলোপ করার ক্ষেত্রে নেতৃস্থানীয় ভ‚মিকা পালন করেছেন।
ষ্টেট মর্যাদার পক্ষে যারা বলছেন তাদের যুক্তি হলো, ডিসি কংগ্রেসে পুরোপুরি প্রতিনিধিত্ব করতে পারে না ভোট দেয়ার সদস্য না থাকায় এবং ডিসির জন্য কংগ্রেসের সিদ্বান্তের পরিবর্তে সিদ্বান্ত নেয় সিটি কাউন্সিল, যা একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান।
সম্ভাব্য ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বদ্বী মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্সের সাথে ডিসির নাম ও মর্যাদা পরিবর্তনের পক্ষে। ষ্টেট মর্যাদা লাভের বিষয়টি সম্ভবত আসন্ন ডেমোক্রিটিক ন্যাশনাল কনভেনশনে বিতর্ক হবে।