সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৫

ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ বাড়লো ৬ মাস

ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ বাড়লো ৬ মাস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিস শহরে ভয়াবহ হামলার পর জরুরি অবস্থার মেয়ার ৬ মাস বাড়িয়েছে ফ্রান্স। আজ বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল এসেম্বলি এ সংক্রান্ত একটি প্রস্তাবের প্রতি ব্যাপক সমর্থন দিয়েছে। এ বিষয়ক প্রস্তাব ভোটে দেয়া হলে বিস্তর ব্যবধানে তা পাস হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এতে বলা হয়, এর ফলে পুলিশ যেকাউকে তল্লাশি করার ক্ষমতা পাচ্ছে। একই সঙ্গে কোন ব্যক্তিকে তারা গৃহবন্দি রাখতে পারবে। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত এ নিয়ম বহাল থাকবে। গত বছর নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় প্রায় ১৩০ জন নিহত হওয়ার পর জরুরি অবস্থা জারি করা হয়। এরই মধ্যে নিস শহরে ট্রাক ব্যবহার করে হত্যাযজ্ঞ চালায় এক সন্ত্রাসী।

এতে ফ্রান্সসহ বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়। এ নিয়ে দেশটির পার্লামেন্টে উত্তেজনাপূর্ণ বিতর্ক অনুষ্ঠিত হয়। পরে আজ বুধবার দিনের শুরুতে সেখানে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত বিল ভোটে দেয়া হয়। এ প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৪৮৯ টি। বিপক্ষে ভোট পড়ে ২৬টি।

এর ফলে কর্তৃপক্ষ এখন যে কারো ব্যাগ, লাগেজ ও যানবাহন কোন যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তল্লাশি করতে পারবে। এ বিলটিতে এখন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট পাস করলেই তা আইনে পরিণত হবে। সিনেটে এ প্রস্তাবের ওপর আজই স্থানীয় সময় বিকালে ভোট হওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওঁলাদে জরুরি অবস্থা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। কিন্তু বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাক নিয়ে হামলা চালিয়ে কমপক্ষে ৮৪ জনকে হত্যার কয়েক ঘন্টার মধ্যেই তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। সন্ত্রাসীদের হামলা প্রতিরোধে তার সরকারের ব্যর্থতার জন্য তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026