রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬

পাঁচটি ইস্যু নিয়ে লড়বেন লেবার লিডার জেরেমি করবিন

পাঁচটি ইস্যু নিয়ে লড়বেন লেবার লিডার জেরেমি করবিন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লিডারশীপ নিয়ে দলের একজন এমপি চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি হিসেবে অসাম্য, অবহেলা, কুসংস্কার, নিরাপত্তাহীনতা এবং বৈষম্য, ২১ শতকের বৃটিশ সমাজ থেকে দলের লিডার পদে বহাল থাকতে ৫টি ইস্যু সামনে নিয়ে ক্যাম্পেইন করবেন বৃটিশ লেবার পার্টির লিডার জেরেমি করবিন এমপি।

এই ৫টি ব্যাধি দুর করার প্রতিজ্ঞা নিয়ে লড়তে চান যুদ্ধবিরোধী এবং কট্টর বাম ও বর্ষীয়ান লেবার নেতা জেরেমি করবিন। তাকে চ্যালেঞ্জ করছেন দলীয় এমপি ওয়েন স্মীথ।

এর আগে জেরেমি করবিনের লিডারশীপকে চ্যালেঞ্জ করে আসছিলেন সাবেক শেডো কেবিনেট সদস্য এঞ্জেলা ঈগল। ওয়েন স্মীথকে সমর্থন দিয়ে লিডারশীপ চ্যালেঞ্জ থেকে সরে দাঁড়িয়েছেন ঈগল।

অন্যদিকে ওয়েন স্মীথকে সমর্থন করছেন জেরেমি করবিনের শেডো কেবিনেট থেকে পদত্যাগকারী এমপিরা। আগামী ২৪শে সেপ্টেম্বর লিডারশীপ চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হবে। লিডারশীপ চ্যালেঞ্জে ভোট দিতে ২৫ পাউন্ডের বিনিময়ে ১শ ৮০ হাজার মানুষ তাদের নাম তালিকাভুক্ত করেছেন। তালিকাভুক্তের সর্বশেষ তারিখ ছিল বুধবার।

এর বাইরে গত ১২ জানুয়ারীর পূর্বে যারা দলের সদস্যপদ নিয়েছেন তারা এবং লেবার পার্টির সঙ্গে সম্পৃক্ত ইউনিয়ন ও অন্যান্য সংগঠনের সদস্যরা লিডারশীপ প্রতিযোগিতায় ভোট দেবার সুযোগ পাবেন। ১২ জানুয়ারীর পূর্বে যারা সদস্য হয়েছেন তাদের সংখ্যা প্রায় ৩শ ৮০ হাজারের বেশি বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ১২ জানুয়ারীর পরে যারা সদস্যপদ নিয়েছেন এবং যারা এফিলিয়েটেড ইউনিয়ন বা অন্যান্য সংগঠনের সদস্য, তারা ২৫ পাউন্ডের কম অর্থের বিনিময়ে তালিকাভুক্ত হয়ে ভোট দেয়ার সুযোগ পাবেন। তবে তাদেরকে অবশ্যই ৮ আগষ্টের ভেতরে তালিকাভুক্ত হতে হবে।

গত বছর সেপ্টেম্বরে প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে লেবার পার্টির লিডার নির্বাচিত হয়েছিলেন ইজলিংটনের এমপি জেরেমি করবিন। তিনি লিডার নির্বাচিত হবার পর পরেই তৎকালিন শেডো কেবিনেটের অনেক এমপি পদত্যাগ করেছিলেন।

এরপর দলের এক এমপির আহ্বানে পার্লামেন্টে দলীয় সদস্যরা নো মোশন ভোট দেন। তাতে ১শ ৭২ জন এমপি জেরেমি করবিনের লিডারশীপের প্রতি অনাস্থা প্রকাশ করেন। মাত্র ৪০ জন এমপি জেরেমির পক্ষে ভোট দেন।

এরপর জেরেমি কবরিনকে লিডারশীপ পদ থেকে পদত্যাগের আহ্বান আসতে থাকলেও তাতে সাড়া দেননি তিনি। সর্বশেষ লিডারশীপ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন বর্ষীয়ান ও কট্টর বাম নেতা জেরেমি করবিন।

সর্বশেষ গত ২৩ জুন অনুষ্ঠিত ইইউ রেফারেন্ডামে ব্রেক্সিট জয়ী হবার পর রেমিইনের পক্ষে থাকা লেবার পার্টির লিডার জেরেমি করবিন দক্ষতার সঙ্গে ক্যাম্পেইন করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ তুলে তার শেডো কেবিনেট থেকে সেক্রেটারী এবং জুনিয়র মিনিষ্টারসহ প্রায় ৪০ জন পদত্যাগ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026