রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩

জার্মানির মিউনিখে গুলিবর্ষণে কয়েকজন নিহত

জার্মানির মিউনিখে গুলিবর্ষণে কয়েকজন নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানির মিউনিখ শহরে একটি শপিং সেন্টারে গুলিবর্ষণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। হামলার পরপরই বড় ধরণের পুলিশ অভিযান শুরু হয়।

স্থানীয় পত্রিকা জুত্তেসে জাইতুং পুলিশকে উদ্ধৃত করে হামলায় কয়েকজনের নিহত হওয়ার খবর দিয়েছে।

তবে অল্প কিছুক্ষণ পরই অভিযানের সমাপ্তি ঘোষণা করে জার্মান পুলিশ। পুলিশ মুখপাত্র ক্লদিয়া কভেঞ্জেলের বরাতে অভিযান সমাপ্তির খবর দিয়েছে সিএনএন।

খবরে বলা হয়, ওই শপিং সেন্টারের নাম অলি¤িপয়া এইনকাফসজেন্ট্রাম। বিবিসির খবরে বলা হয়, গুলিবর্ষণের খবর আসার পরপর মোসাখ ডিস্ট্রিক্টে অবস্থিত ওই শপিং সেন্টারের চারপাশের এলাকা স¤পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।

সোমবার দেশটির বাভারিয়ায় একটি ট্রেনে এক অভিবাসী কিশোর ৫ ব্যাক্তিকে ছুরিকাঘাত করার পর থেকেই নিরাপত্তা বাহিনী সতর্কাবস্থায় রয়েছে। ওই ঘটনার পর কর্তৃপক্ষ আরও হামলার ঝুঁকি স¤পর্কে সতর্ক করে দিয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026