শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩

করবিনের প্রচারণায় বাংলাদেশি টি-শার্ট বিতর্ক

করবিনের প্রচারণায় বাংলাদেশি টি-শার্ট বিতর্ক

নিউজ ডেস্ক: বৃটিশ রাজনীতিতে আলোচনায় এবার বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকরা। দেশটির বিরোধী লেবার দলের নেতৃত্ব নিয়ে লড়াই চলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে। তার মধ্যে অন্যতম দলনেতা জেরেমি করবিন। তার পক্ষে প্রচারণায় যে টি-শার্ট ব্যবহার করা হচ্ছে তা তৈরি হয়েছে বাংলাদেশে।

বৃটিশ মিডিয়া বলছে, এই টি-শার্ট বাংলাদেশি গার্মেন্ট শ্রমিকরা তৈরি করেছেন। বিনিময়ে প্রতি ঘণ্টায় তারা মজুরি পান মাত্র ৩০ পেন্স (১০০ পেন্সে এক পাউন্ড)। প্রচারণা গ্রুপ মোমেন্টাম এই টি-শার্ট প্রতিটি বিক্রি করছে ১০ পাউন্ড দামে। এ নিয়ে ব্যাপক সমালোচনা বৃটিশ মিডিয়ায়। প্রথমে এ নিয়ে রিপোর্ট প্রকাশ করে অনলাইন ডেইলি মেইল। পরে তা লুফে নেয় দ্য আইরিশ নিউজ সহ বিভিন্ন মিডিয়া।

এতে বলা হয়, বাংলাদেশের দারিদ্র্যপীড়িত শ্রমিকরা নাজুক অবস্থায় এসব টি-শার্ট তৈরি করেছেন। তবে মোমেন্টাম বলেছে, তারা এসব টি-শার্টের কন্ট্রাক্ট বাতিল করেছে। কারণ, শ্রমিকদের নাজুক অবস্থায় তৈরি এ পোশাক নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হতে পারে। দ্য মেইল বলেছে, যে প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে এসব টি-শার্ট নিয়েছে তাদের কারখানা আছে নিকারাগুয়া ও হাইতিতে।

লেবার দলনেতা হিসেবে প্রথমবার যখন জেরেমি করবিন প্রতিদ্বন্দ্বিতা করেন তখন অফিসিয়াল টিম করবিন টি-শার্টস তৈরি করা হয়েছিল ওইসব কারখানায়। সেখানে প্রতি ঘণ্টায় শ্রমিকদের বেতন দেয়া হয়েছে ৪৯ পেন্স করে। এমন সব খবর প্রকাশ হওয়ার পর পরই মোমেন্টাম বলেছে, তাদের সরবরাহ চেইনের যেখান থেকেই সরবরাহ দেয়া হোক সেখানে অনৈতিক চর্চার বিষয়ে তারা শূন্য সহনশীলতা নিশ্চিত করতে চায়।

সেক্ষেত্রে পূর্ণাঙ্গ নীতি অনুসরণ করে, এমন নতুন সরবরাহকারী তারা খুঁজে নেবে। তারা যে নীতি অনুসরণ করছে তার প্রতিশোধ নিতে, তৃতীয় একটি সরবরাহকারী মোমেন্টাম ও তাদের একটি সরবরাহকারীকে ভুল পথে নিচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা চাইছে শ্রম অধিকার ও মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করতে, যদিও আধুনিক সরবরাহ চেইনে রয়েছে বেশকিছু জটিলতা। মোমেন্টামের এক মুখপাত্র বলেছেন, তারা দেশে ও দেশের বাইরে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, আমরা চাই দেশে ও বিদেশে প্রতিটি শ্রমিকের থাকুক ট্রেড ইউনিয়ন। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সুপারিশকৃত পূর্ণাঙ্গ সুরক্ষা উপভোগ করুক প্রতিটি শ্রমিক। আইএলও’র ন্যূনতম মানদণ্ড রক্ষা করে না এমন কোনো সরবরাহকারীর সঙ্গে আমরা কাজ প্রত্যাখ্যান করি। দ্য মেইল রিপোর্ট করেছে যে, রাজধানী ঢাকার কাছে বাইপাইলে একটি কারখানায় শ্রমিকদের মাসিক বেতন প্রায় ৬৩ পাউন্ড। বাংলাদেশে গড় মজুরি ৯৩ পাউন্ড। এ মজুরি তার চেয়েও কম। সেখানকার শ্রমিকরা বসবাস করেন দূষিত নদীর কাছে। সেখানে টিনের ঘরে নাজুক অবস্থায় দিন পার করছেন তারা। কয়েকটি পরিবার নিয়ে তারা গাদাগাদি করে ঘুমান সেখানে।

ডেইলি মেইলের খবরে বলা হয়, বাংলাদেশি শ্রমিকদের ঘণ্টায় মাত্র ৩০ পেন্স বেতনে তৈরি পোশাক নিয়ে প্রচারণা চালাচ্ছে করবিনের টিম মোমেন্টাম। অথচ বাংলাদেশে শ্রমিকদের কম বেতন ও তাদের কর্মপরিবেশ নিয়ে এর আগে সমালোচনা করেছিলেন জেরেমি করবিন। রিপোর্টে তার ও তার দলের তীব্র সমালোচনা করা হয়েছে।

বলা হয়েছে, দিনে এসব শ্রমিক ১০ ঘণ্টা কাজ করেন। তাদের তৈরি পোশাক বিক্রি করে লেবার দলনেতার প্রচারণা তহবিলের জন্য সংগ্রহ করা হচ্ছে হাজার হাজার পাউন্ড। ওই প্রতিবেদনে বাংলাদেশি শ্রমিকরা তাদের তৈরি করবিনের জন্য প্রচারণামূলক টি-শার্ট ধরে আছেন এমন বেশকিছু ছবিও প্রকাশ করেছে। তার একজন গিলদান গার্মেন্টের শ্রমিক আসমা, শাপলা অন্যতম।

ডেইলি মেইলের অনুসন্ধানে দেখা গেছে, এসব শ্রমিকের তৈরি শত শত টি-শার্ট কিনেছে মোমেন্টাম। তা তারা বৃটেনে বিক্রি করছে প্রতিটি ১০ পাউন্ড দামে। এ নিয়ে বাংলাদেশি শ্রমিক আবদুল (৩৫) ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, আমাদের অধিকারের কথা ভাবেন না, অথচ আমাদের জন্য বিবৃতি দেন এমন একজন রাজনীতিক আমাদের তৈরি টি-শার্ট ব্যবহার করছেন এভাবে, এতে আমরা ক্ষুব্ধ। ডেইলি মেইলের খবরে বলা হয়, এ খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ওই টি-শার্ট সরবরাহ বাতিল করে দিয়েছে মোমেন্টাম।

তারা বলেছে, ভবিষ্যতে সোর্সিং তারা যাচাই করে নেবে। কিন্তু সমালোচনা থেমে থাকে নি। যদি তারা অনুসন্ধান করতেন তাহলে দেখা যেত এসব টি-শার্ট তৈরি হয়েছে গিলদান মালিকানাধীন কারখানায়। ঢাকার কাছে বাইপাইলে গিলদান কারখানায় শ্রমিকদের মাসিক বেতন ৬৩ পাউন্ড। বাংলাদেশে গড় বেতন ৯৩ পাউন্ড। তার থেকেও ওই কারখানার বেতন কম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026