শীর্ষবিন্দু নিউজ: আগামী পহেলা অক্টোবর ২০১৬ সাল থেকে মিনিক্যাব ড্রাইভার হিসেবে নতুন লাইসেন্স এর আবেদন কিংবা পূরাতন লাইসেন্স রিনিউ এর ক্ষেত্রে ইংরেজী ল্যাংগুয়েজ টেস্ট বাধ্যতামূলক করছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।
হ্যামলেটস ট্রেনিং সেন্টার এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেমিনারে সংক্ষিপ্ত প্রেজেন্টেশন করেন ল্যাংগুয়েজ স্পেশালিষ্ট, হ্যামলেটস ট্রেনিং সেন্টার এর হেড অব ইংলিশ ল্যাংগুয়েজ এবং ট্রিনিটি কলেজ লন্ডন এর এক্সামিনার মি: রবার্ট ফথ, কুইক কাভার ইন্সুরেন্স এর ডায়রেক্টর মি: জন ডানকম্ব, চ্যানেল এস এর ডাইরেক্টর তাজ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশী মিনিক্যাব ড্রাইভার এসোসিয়েশনের সিইও সাদেক আহমদ, লিগ্যাল ট্র্যাক্সির ডায়রেক্টর আকতার হোসেন কাওছার ও আবুল কালাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বিলেতের সিনিয়র জার্নালিষ্ট, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মিনিক্যাব ড্রাইভারস, ব্রিটিশ বাংলাদেশী মিনিক্যাব ড্রাইভারস এসোসিয়েশন, লিগ্যাল ট্যাক্সি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠিত সেমিনারে জানানো হয়, প্রাইভেট হ্যায়ার লাইসেন্স আবেদনের ক্ষেত্রে যারা মেজরিটি ইংলি স্পিকিং কান্ট্রির নাগরিক হবেন না তাদেরকে অবশ্যই বি১ B1 (CEFR) ইংলিশ ল্যাংগুয়েজ টেস্ট পাশ করতে হবে। যদি কেউ এই ইংলিশ ল্যাংগুয়েজ টেস্ট পাশ করতে না পারেন তাহলে লন্ডনে তারা মিনিক্যাব চালাবার লাইসেন্স পাবেন না। বি১ টেস্ট কি, কিভাবে এবং কোথায় এই টেস্ট দেওয়া যাবে
যে কোন ধরনের তথ্যে যেমন: লাইসেন্স রিবকেশন, সাইনেজ, ন্যাশনাল ইন্সুরেন্স ডিটেইলস, বুকিং কনফারমেশন, বেসিক ডিসক্লোজার (ডিবিএস) রেকর্ড কিপিং এসব ব্যাপারেও ট্রান্সপোর্ট ফর লন্ডন বেশ পরিবর্তন এনেছে। আরও বিস্তারিত জানার জন্য http://www.tfl.gov.uk অথবা স্থানীয় বাংলাদেশী মিনিক্যাব এসোসিয়েশনের নেতৃবৃন্দর সাথে যোগাযোগের করতে আহবান জানানো হয়।
সেমিনারে লিখিত বক্তব্যে বলা হয় সম্প্র্রতি ট্রান্সপোর্ট ফর লন্ডন প্রাইভেট হ্যায়ার, ড্রাইভার এবং রেজিস্টার্ড প্রাইভেট হ্যায়ার গাড়ীর ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। কিছু কিছু পরিবর্তন ইতোমধ্যেই কার্যকর হয়ে গেছে যা প্রাইভেট হায়ার ড্রাইভার এবং অপারেটররা জেনে গেছেন।
এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন হচ্ছে হ্যায়ার এবং রিওয়ার্ড ইনসুরেন্সে যা চলতি মাসের ১১ তারিখ থেকে কার্যকর হয়েছে। সংক্ষেপে এই পরিবর্তনের অর্থ হচ্ছে সকল প্রাইভেট হ্যায়ার গাড়ীতে সব সময় হ্যায়ার এবং রিওয়ার্ড ইন্সুরেন্স থাকা বাধ্যতামূলক। সম্প্রতি লন্ডন ট্যাক্সি এবং প্রাইভেট হ্যায়ার এর জেনারেল ম্যানেজার হেলেন চ্যাপম্যান এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।