রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩

সিদ্ধান্তে অনড় আঙ্গেলা ম্যার্কেল

সিদ্ধান্তে অনড় আঙ্গেলা ম্যার্কেল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানি সহ ইউরোপে একের পর এক সাম্প্রতিক হামলার জন্য অনেকে পরোক্ষভাবে আঙ্গেলা ম্যার্কেল এর উদার শরণার্থী নীতিকে দায়ী করছে৷ এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর সেই অভিযোগ উড়িয়ে দিলেন৷

ভিয়ার শাফেন ডাস অর্থাৎ আমরা অবশ্যই পারবো। শরণার্থীদের ঢল নামার সময়েই ম্যার্কেল এ কথা বলেছিলেন৷ বৃহস্পতিবার বার্লিনে এক সংবাদ সম্মেলনেও তিনি তার পুনরাবৃত্তি করলেন৷ অর্থাৎ নিজের বিশ্বাস, সংকল্পে তিনি অত্যন্ত অনড়৷

তবে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় সম্পর্কে তিনি উদাসীন নন৷ চরম ইসলামপন্থি সন্ত্রাসের কড়া নিন্দা করে তিনি নিরাপত্তা জোরদার করতে ৯ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন৷

আইএস এর বিরুদ্ধে সংগ্রাম বা যুদ্ধের কথাও বলেছেন৷ তবে তাঁর মতে, রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হলো, ভয়-ভীতি দেখানোর বদলে জটিল চ্যালেঞ্জের মোকাবিলা করতে দৃঢ় হাতে একাধিক পদক্ষেপ নেওয়া৷ ডয়চে ভেলের কাই-আলেক্সান্ডার শলৎস মনে করেন, মানুষকে আশ্বস্ত করতে নেতা হিসেবে ম্যার্কেল-এর আরও আবেগ প্রকাশ করা উচিত৷

আন্তর্জাতিক আঙিনায় ম্যার্কেল-এর এই নীতি সম্পর্কে নানারকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ ইউরোপ সহ বিশ্বের অনেক প্রান্তে পপুলিস্ট বা জনমোহিনী নেতারা তাঁর উদার, মানবিক নীতির কড়া সমালোচনা করলেও বর্তমান ঘটনাপ্রবাহের আলোকে তাঁর অবস্থানের প্রতি সমর্থনের সুরও বিরল নয়৷ বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোকে জার্মানির মানুষের প্রতিক্রিয়াও প্রশংসা কুড়াচ্ছে৷

ম্যার্কেল-এর উদার শরণার্থী নীতির পরিণাম হিসেবে জার্মানির সাম্প্রতিক হিংসাত্মক ঘটনাগুলিকে যারা তুলে ধরছে, তথ্যের ভিত্তিতে তা খণ্ডন করেছে ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা৷




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026