শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০০

বাঙ্গালীর মিলন মেলায় আর জমজমাট মুখরিত পরিবেশে লন্ডনে বৈশাখী মেলা অনুষ্ঠিত

বাঙ্গালীর মিলন মেলায় আর জমজমাট মুখরিত পরিবেশে লন্ডনে বৈশাখী মেলা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: দেশের বাইরে বাঙালির বৃহত্তম উৎসব বৈশাখী মেলা রবিবার অনুষ্ঠিত হচ্ছে পূর্বলন্ডনের বাংলাটাউন ও উইভার্সফিল্ডে। এবার মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

এদিন সকাল ১১টায় ব্রিকলেনের বাকসটন স্ট্রীট থেকে বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে মেলা শুরু হয়। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ করে। বিভিন্ন স্ট্রীট প্রদক্ষিন শেষে শোভা যাত্রা গিয়ে মিশে মেলার মূল কেন্দ্রস্থল ওয়েভার্স ফিল্ডে। এরপরই মেলার মূল মঞ্চ থেকে ধারাবাহিকভাবে পরিবেশন করা হয় নৃত্য, সঙ্গীত, ফ্যাশন শো ইত্যাদি। এতে বাঙালী সংস্কৃতি তুলে ধরা হয়।

প্রতি বছরের ন্যায় এবারো হাজার হাজার প্রবাসী বাংলাদেশীদের অংশ গ্রহনের মধ্যে দিয়ে শেষ হলো আজ রবিবার ইউরোপের বৃহত্তম বাঙালী উৎসব বৈশাখী মেলা। তবে এবারের মেলার আয়োজক ছিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। অত্যান্ত সু-শৃঙ্খল, কঠোর নিরপত্তায় অনুষ্ঠিত এবারের মেলা ছিল ছোট বড় সবার কাছে বেশ উপভোগ্য। বিশেষ করে শিশু-কিশোরদের বিনোদনের জন্য রাখায় বেশ কিছু প্লে-জোন। যা পিতা-মাতার সাথে করে নিয়ে আসা ছেলে-মেয়েদের জন্য খুবই আনন্দের।

এবারের মেলায় মূল আকর্ষন ছিলেন বাংলাদেশের প্রখ্যাত দুই সঙ্গীত শিল্পী এলআরবি ব্যান্ড খ্যাত আইয়ুব বাচ্চু এবং একালের অত্যন্ত জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ। শনিবার বিকেলে মেলায় আগত শিল্পীদের নিয়ে বাংলা মিডিয়ার সাথে এক পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে শিল্পীরা তাদের ভক্তদের মেলায় আসার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসকাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম।

মেলা ঘুরে দেখা যায়, শাড়ী, কামিজ আর পায়জামা-পাঞ্জাবি পরে বাংলাদেশিরা ছুটছেন তারা মেলা প্রাঙ্গণের দিকে। বিকেলে ওয়েভার্স ফিল্ড ছিল লোকে লোকারণ্য। বিশাল মাঠের একপাশে বসানো সারি সারি স্টল। ঝালমুড়ি, চানাচুর, ফুচকা-চটপটি ও বিরিয়ানিসহ স্টলগুলোতে নানা বাঙালি খাবারের পসরা সাজিয়ে বসেছিলেন বিলেতের বাংলাদেশিরা।

মেলায় বেশিরভাগ প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে মেলা উপভোগ করতে আসেচন। নিজেদের সংস্কৃতির সঙ্গে সন্তানকে পরিচয় করিয়ে দেওয়ার এক বড় সুযোগ বলে মনে করেন অনেকে। মেলা ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এবারের মেলায় মূল আকর্ষন ছিল বাংলাদেশের প্রখ্যাত দুই সঙ্গীত শিল্পী এলআরবি ব্যান্ড খ্যাত আইয়ুব বাচ্চু এবং একালের অত্যন্ত জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ। তাদের গান দর্শকদের মাতিয়ে রাখার শেষ বিকেল।

মেলার আগের দিন এক সংবাদ সম্মেলনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস বলেন, টাওয়ার হ্যামলেটসে কাউন্সিল এবং কমিউনিটি সংগঠনগুলোর উদ্যোগে ব্যাপক আকারে বৈশাখী মেলা আয়োজনের প্রায় দুই দশক পূর্তি হয়েছে। এর সুনাম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

এটি এখন শুধু টাওয়ার হ্যামলেটসই নয়, রাজধানী লন্ডনের অন্যতম বড় উৎসব। এজন্য প্রথম থেকে আজ পর্যন্ত যারা এর সাথে জড়িত ছিলেন বাআছেন তাদের সবাইকে মেয়র বিশেষ ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, বৈশাখি মেলার বিশেষ সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। এর সাথে বাঙ্গালীদের আবেগও জড়িত। এসব যাতে অক্ষুন্ন থাকে এজন্য আমাদের সচেতনথাকতে হবে।

মেয়র বলেন, বৈশাখী মেলা কমিউনিটি থেকে উ্পত্তি হয়েছে, আমি চাই এটি কমিউনিটিতে ফিরে যাক। আমি জন বিগস বা কাউন্সিল এর সঠিক আয়োজক হতে পারে না।আমরা একে সফল করতে সবধরনের সহযোগিতা করতে চাই। বাংলাদেশে যখন বৈশাখ আসে, তখন যুক্তরাজ্যে কনকনে শীত, বৃষ্টি আর রোদহীন একপ্রতিকূল পরিবেশ।

কিন্তু এবারে লন্ডনে গ্রীষ্ম কালে একটু দেরিতে জুলাই মাসে মেলার আয়োজনকরা হয়। সেদিক থেকে এবারের মেলা একটু দেরিতে অনুষ্ঠিত হচ্ছে। বৈশাখী মেলা ট্রাস্ট এতদিন এই মেলা আয়োজনের দায়িত্ব পালন করত। এবার কাউন্সিল এই দায়িত্ব নেয়। এ কারণেই পূর্বনির্ধারিত তারিখ বাতিল করে কাউন্সিল নতুন করে মেলা আয়োজনের উদ্যোগ শুরু করে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, অন্য যে কোনোবারের চেয়ে এবার বড় পরিসর ও আয়োজনে মেলা জমজমাট হয়ে উঠেছে বলে আয়োজকদের প্রত্যাশা ব্যাক্ত করেন। কাউন্সিলের পক্ষ থেকে আরও জানানো হয়, এবারের মেলাকে পরিবারবান্ধব করার বিশেষ উদ্যোগ ‍ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026