সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৯

নতুন করে আতংকে এলাকাবাসী: শিকল ছিঁড়ে ফের জলাশয়ে বঙ্গ বাহাদুর

নতুন করে আতংকে এলাকাবাসী: শিকল ছিঁড়ে ফের জলাশয়ে বঙ্গ বাহাদুর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী থেকে উদ্ধার হওয়া বঙ্গ বাহাদুর নামে বুনো হাতিটি শিকল ছিঁড়ে ফের ছাড়া পেয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছে।শনিবার সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামে ওই হাতিটির সামনের পায়ের শিকল ছিঁড়ে যায়। এতে সে ছাড়া পেয়ে পালিয়ে যায়। বর্তমানে হাতিটি ওই এলাকার জলাশয়ে অবস্থান করছে।

এদিকে সকালে হাতিটি ফের ছুটে যাওয়ায় এলাকায় নতুন করে আতংক সৃষ্টি হয়েছে। তবে তাকে বশে আনতে সিলেট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও হাতি আনা হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ বন বিভাগের উপবন সংরক্ষক কর্মকর্তা ড. তপন কুমার দে জানান, সকালে আতংকগ্রস্ত হয়ে হাতিটি শিকল ছিড়ে পালিয়ে জলাশয়ে আশ্রয় নেয়। তাকে বশে আনতে সিলেট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও হাতি আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই হাতিগুলো দিয়ে বশে আনতে পারলে তাকে সহজেই স্থানান্তর করা যাবে।

তিনি বলেন, বানের জলে ভেসে আসা বুনো হাতিটি দীর্ঘদিন ধরে দেশের কয়েকটি জেলা চষে বেড়িয়েছে। বেশ শক্তি থাকলেও খুব একটা ক্ষতি করেনি। শুক্রবার বাংলাদেশে এসে এভাবে ঘুরে বেড়ানো অতিথি হাতিটির নাম আমরা রেখেছি বঙ্গবাহাদুর। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই নাম দেয়া হয়েছে।

চেতনানাশক দিয়ে বৃহস্পতিবার বিকালে এটিকে ধরা হয়। রাতেই তার চেতনা ফিরে এসেছে। তবে শারীরিক দুর্বলতার কারণে হাতিটি দাঁড়াতে পারছিল না। খাবার দেয়া ও পরিচর্যা করা হলে শুক্রবার সকালে হাতিটি স্বাভাবিকভাবে দাঁড়ায়। এ সময় পায়ে বাঁধা দড়ি ছিঁড়ে ফেললে তাকে শিকল দিয়ে আটকে রাখা হয়।

প্রসঙ্গত, ২৮ জুন ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে ভেসে বাংলাদেশে প্রবেশ করে হাতিটি। এরপর থেকেই শুরু হয় উদ্ধার অভিযান। চেতনানাশক ছোড়ার পর হাতিটির জলাশয়ে পড়ে যায় এবং জনতার তৎপরতায় সেখান থেকে উদ্ধার পায় হাতিটি।

হাতিটিকে দেখতে উৎসুখ মানুষের ভিড় বাড়ছে। এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026