রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯

লন্ডনে কিসাথন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সমকামী দু’পুরুষ  (২৫) হাতে হাত রেখে হাঁটছিলেন। এজন্য তাদেরকে পূর্ব লন্ডনের সেইনসবারি স্টোর থেকে বের করে দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও স্কাই নিউজ।

একজন নিরাপত্তাকর্মী তাদেরকে বলেন যেন, একজন নারী তাদের আচরণ নিয়ে আপত্তি জানিয়েছেন। তাদেরকে তাই ওই স্টোর থেকে বের হয়ে যেতে হবে। তারা বেরিয়ে যাওয়ার পর এ খবর চাউর হয় চারদিকে।

ফলে তাদেরকে বের করে দেয়ার প্রতিবাদে প্রায় দুই শত মানুষ সমকামীদের রঙধনু পতাকা হাতে উপস্থিত হন ওই সুপার মার্কেটের সামনে। সেখানে তারা চুম্বনে মেতে ওঠেন। এর নাম দেয়া হয় কিসাথন। ম্যারাথনের সঙ্গে মিলিয়ে এমন নাম দেয়া হয়।

এতে বলা হয়, প্রতিবাদকারীরা শনিবার রাতে হ্যাকনি রোডে উপস্থিত হয়ে সেখানে নাচানাচি শুরু করেন।

এরপর তারা চুম্বনে মেতে ওঠেন। ডিপার্টমেন্টাল স্টোরের ভিতরেও তারা চুম্বনে মেতে ওঠেন। থমাস রিজ ও যোশুয়া ব্রাডওয়েলের সঙ্গে ওই আচরণের কারণে স্থানীয়রা ক্ষমা চেয়েছেন। পরে এই সমকামী যুগলকে ১০ পাউন্ডের একটি ভাউচার দেয়া হয়েছে।

থমাস রিজ বলেছেন, তিনি ব্রাডওয়েলের হাত ধরে রেখেছিলেন। সোমবার সন্ধ্যায় খাবার কেনার সময় হয়তো তার পার্টনারের কোমরের ওপর চলে গিয়েছিল আরেকটি হাত। দাম পরিশোধ করার পর একজন নিরাপত্তা রক্ষী তাদেরকে এক নারীর অভিযোগের কথা বলে বের হয়ে যেতে বলেন। এ খবর ছড়িয়ে পড়ার পর তারা বিভিন্ন স্থান থেকে সমর্থন পেতে থাকেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026