রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯

ভোট জালিয়াতি ও অনিয়ম বন্ধে ৫০টি সুপারিশ দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেন

ভোট জালিয়াতি ও অনিয়ম বন্ধে ৫০টি সুপারিশ দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে ভোট জালিয়াতি ও অনিয়ম বন্ধে ৫০টি সুপারিশ করে সরকারী এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গত ১২ আগস্ট এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছেন বিবিসি। এ

ব্রিটেনে অনলাইনে আবেদন করে মানুষ ভোটার হতে পারে। ন্যশনাল ইন্সুরেন্স নাম্বর প্রদর্শন করে ভোট দেয়া যায়। ভোট জালিয়াতি সংক্রান্ত এই প্রতিবেদন প্রকাশের পর বিষয়গুলো আর এতটা সহজ নাও থাকতে পারে। ভোটার আইডি কার্ড প্রণয়ন ও পোস্টাল ব্যালটে কঠোরতা আনার সুপারিশ রয়েছে এই প্রতিবেদনেই।

তবে প্রতিবেদন বাংলাদেশিদের প্রতি বিশেষ ইঙ্গিত করা হয়েছে। এতে বলা হয়েছে, বিশেষ করে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ও পাকিস্তানি সম্প্রদায়ে ভোট জালিয়াতি ও ভোটে অনিয়মের সমস্যা রয়েছে।

এদিকে, কেবিনেট অফিস মিনিস্টার ক্রিস স্কিডমোর বলেছেন, সুপারিশগুলো তারা নিবিড়ভাবে বিবেচনা করবেন।

তথাকথিত রাজনৈতিক বিশুদ্ধ মানসিকতাকে (পলিটিকেলি কারেক্ট সেন্টিমেন্ট) এসব অনিয়মের জন্য দায়ী করে প্রতিবেদনে বলা হয়, জাতিগত ও ধর্মীয় পরিচয়ের স্পর্শকাতরতার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ বাংলাদেশি ও পাকিস্তানি সম্প্রদায়ের অনিয়মগুলোর প্রতি দৃষ্টি ফিরিয়ে রেখেছে। ভোটে জালিয়াতি ও অনিয়ম বন্ধে ৫০টি সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। যার মধ্যে ভোট কেন্দ্রে ভোটারদের পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করার কথাও রয়েছে।

মূলত পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনে ‘ভোট জালিয়াতি’র সূত্র ধরে এই তদন্তের সূচনা। এ কাউন্সিলে ২০১৪ সালে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

অভিযোগ উঠে যে, কাউন্সিলের বরাদ্দ দেয়ার মাধ্যমে লুৎফুর রহমান নিজ সম্প্রদায়ের লোকদের ভোট ভাগিয়েছেন।

এছাড়া নির্বাচনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শণ, ধর্মের ব্যবহার এবং পোস্টাল ভোটে জালিয়াতির অভিযোগ উঠে। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ালে লুৎফুর রহমান এক বছরের মাথায় মেয়র পদ থেকে অপসারিত হন। সেইসঙ্গে তাঁকে পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা হয়।

এ ঘটনার পরই ২০১৫ সালে যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর সরকারের সম্প্রদায় বিষয়ক মন্ত্রী (এখন পদে নেই) এরিক পিকলসকে প্রধান করে যুক্তরাজ্যে ভোটে অনিয়ম ও জালিয়াতির ঘটনা তদন্তের দায়িত্ব দেন।

প্রায় ১২ মাসের তদন্ত শেষে প্রতিবেদক এরিক পিকলস বলছেন, জাতিগতভাবে ক্ষুদ্র সম্প্রদায়গুলোর মধ্যে বড়দের পছন্দ অনুযায়ী পরিবারের নারী ও তরুণদের ভোট দিতে বাধ্য করা হয় বলে তিনি প্রমাণ পেয়েছেন। বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি কমিউনিটিতে এমনটি হয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, পারিবারের মধ্যে ভোট দেয়া নিয়ে যে চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে- সেসব নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশের কাছে অভিযোগ করা হয় না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026