রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯

রাশিয়ার বিরুদ্ধে ইইউ অবরোধ প্রত্যাহারের কারণ দেখছেন না অ্যাঙ্গেলা মার্কেল

রাশিয়ার বিরুদ্ধে ইইউ অবরোধ প্রত্যাহারের কারণ দেখছেন না অ্যাঙ্গেলা মার্কেল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) অবরোধ প্রত্যাহারের কোন কারণ নেই। কেননা, মিনস্ক শান্তি পরিকল্পনায় করা নিজেদের সমস্ত অঙ্গিকার পূরণ করেনি মস্কো। এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, জার্মান সংবাদমাধ্যম আরএনডিকে মার্কেল বলেছেন, ২০১৪ সালে কৃষ্ণসাগর তীরবর্তী ক্রিমিয়া উপদ্বীপ দখল করে ও পূর্বাঞ্চলীয় ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়ে রাশিয়া বড় ধরণের বিপর্যয় সৃষ্টি করেছে। তার ভাষ্য, ‘মৌলিক নীতিমালার এ লঙ্ঘণের বিরুদ্ধে ইউরোপকে পাল্টা জবাব দিতে হয়েছিল।’

অ্যাঙ্গেলা মার্কেল জানান, সব জটিলতা সত্ত্বেও মিনস্ক অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নে ইউক্রেন ও রাশিয়াকে আহবান জানাতে তিনি ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ সর্বশক্তি প্রয়োগ করে কাজ করছেন। তিনি বলেন, এটিই (চুক্তি বাস্তবায়ন) হলো নিষেধাজ্ঞার ভবিষ্যতের মাপকাঠি।

ইউক্রেন সংঘাতের জেরে রাশিয়ার ওপর জ্বালানি, আর্থিক ও প্রতিরক্ষা নিষেধাজ্ঞার মেয়াদ আগামী বছরের জানুয়ারির শেষ পর্যন্ত বিস্তৃত করতে এই জুনে ঐক্যমতে পৌঁছে ইইউ।

অবশ্য জার্মান পররাষ্ট্র মন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার ও দেশটির ক্ষমতাসীন জোটের ছোট আংশীদার সোস্যাল ডেমোক্রেটস দলের অন্যান্য শীর্ষ নেতা এ ইস্যুতে আরও নরম সুরে কথা বলে আসছেন। তাদের বক্তব্য, শান্তি প্রক্রিয়ায় উন্নতি দেখা গেলে রাশিয়ার বিরুদ্ধে ধীরে ধীরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিৎ ইইউ’র।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026