শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার হোয়াইটচ্যাপেলস্থ নিউ রোড় সংলগ্ন এলাকায় শনিবার বিকেল আনুমানিক ৬টার দিকে গুলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের দেয়া বর্ণনা মতে, শনিবার বিকেলে নিউ রোড় এর সায়মা নিউজ সপে একদল যুবক প্রবেশ করে সপিং করার জন্য। এর কিছুক্ষন পর দোকানের বাইরে থেকে উক্ত যুবকদের লক্ষ্য করে গুলি করা হয়। সাথে সাথে দোকানে থাকা যুবকরা হুড়াহুড়ি করে দোকানের বেইসম্যান্ডের পেছনে দরজা দিয়ে পালিয়ে যায়। ধারনা করা হচ্ছে ড্রাগ ডিলিং কিংবা গ্যাং টাইপের কোন ধরনের ঘটনার কারনে দুই গ্রুপের মধ্যে এই গুলি ঘটনা ঘটতে পারে।
মেট পুলিশের বরাত দিয়ে জানা যায়, পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌছালে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় বাঙালী মালিকানাধীন সপের কোন কর্মচারী আহত না হলেও সপের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ জানায়, যে গাড়ী থেকে গুলি করা হয়েছে সেই গাড়ীর নাম্বার সংগ্রহ করতে সক্ষম হয়েছেন তারা। উক্ত সুইট সপ থেকে সিসিফুটেইজও সংগ্রহ করেছে পুলিশ।