শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মান সরকার তার নাগরিকদের ১০ দিনের খাদ্য ও ৫ দিনের পানীয় মজুদ রাখার পরামর্শ দেয়ার পরিকল্পনা নিয়েছে। সন্ত্রাসী কোন হামলা বা দুর্যোগের প্রস্তুতি হিসেবে তাদেরকে এমন পরামর্শ দেবে নাগরিকদের। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।
এতে ম্যাট পেটন লিখেছেন, ফ্রাঙ্কফুর্টার আলজেমেইন সোনতাগজিটাঙ্গ পত্রিকার মতে, এ বিষয়ে প্রস্তুত করা হয়েছে কনসেপ্ট ফর সিভিল ডিফেন্স। এ রিপোর্টটি এখনও প্রকাশিত হয়নি। এ রিপোর্টটি প্রথমে ২০১২ সালে রিচস্তাগ কমিটি এ কমিটির প্রসঙ্গ তোলে। এখন যে রিপোর্টটি তৈরি করা হয়েছে তার কলেবর ৬৯ পৃষ্ঠা।
এতে জনগণকে বিপদকালীন প্রস্তুতি হিসেবে ১০ দিনের খাদ্য মজুদ করার পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া এ মাসেই দেশটির পুলিশ ও নিরাপত্তা বিভাগে আরও বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে সরকার।
এর আওতায় সাইবার অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি স্পেশাল ইউনিট গঠন করা হবে। এখন নতুন করে নাগরিকদের যে হুঁশিয়ারি বা সতর্কতা দেয়া হচ্ছে তা নিয়ে বুধবার মন্ত্রীপরিষদে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। উল্লেখ্য, দু’দফা জঙ্গি হামলার পর জার্মানি এখন উচ্চ সতর্কতায় রয়েছে। এ মাসের শুরুর দিকে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, তার দেশ সন্ত্রাসী চক্রের চোখের নজরে রয়েছে।
তিনি এ সময় দেশটির সেনাবাহিনীর সঙ্গে পুলিশের প্রশিক্ষণের কথা বলেন। তিনি বলেন, বড় ধরনের জঙ্গি হামলার বিষয়ে প্রস্তুতি নিতে তা করতে হবে।