রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৯

ভার্জিন ট্রেনে জায়গা না পেয়ে মেঝেতে বসেছিলেন জেরেমি করবিন: পাল্টা অভিযোগ করে কতৃপক্ষ বললেন পরিষেবাকে অপদস্থ করা হয়েছে

ভার্জিন ট্রেনে জায়গা না পেয়ে মেঝেতে বসেছিলেন জেরেমি করবিন: পাল্টা অভিযোগ করে কতৃপক্ষ বললেন পরিষেবাকে অপদস্থ করা হয়েছে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লেবার নেতা জেরেমি করবিন ভার্জিন ট্রেনে জায়গা না পেয়ে মেঝে বসে পড়েন। আর সিই ছবি ভাইরাল হয়ে যায় ইন্টানেট বিশ্বে।

কিছুদিন আগে দ্য গার্ডিয়ানে প্রদর্শিত একটি ভিডিও ফিল্মে লেবার নেতা মি করবিন বলেছিলেন, প্রতিদিন সে দেশে অসংখ্য রেলযাত্রীকে যে দুর্দশা পোহাতে হয়, তাদের সেই অভিজ্ঞতার শরিক হতেই তিনি ট্রেনের মেঝেতে বসে সফর করছেন।

কিন্তদু পাল্টা অভিযোগ করে ভার্জিন কতৃপক্ষ জানায়, বৃটেনজুড়ে সুনামের সাথে সার্ভিস প্রদান প্রতিজ্ঞাবদ্ধ ভার্জিন ট্রেন পরিষেবাকে অপদস্থ করার জন্য ট্রেনে আসন থাকা সত্ত্বেও মেঝেতে বসে সফর করেছেন করবিন। এমনই এক মারাত্মক অভিযোগ এখানেই শেষ নয়।

ভার্জিন প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যানসন একটি সিসিটিভি ফুটেজের একটি লিঙ্ক নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্টও করেছেন। যেখানে দেখা যায়, লন্ডন থেকে নিউকাসল-গামী একটি ট্রেনের মেঝেতে বসে জেরেমি করবিন যাত্রা করছেন। তার প্রচার-টিমের হয়ে কাজ করেন এমনই একজন ফ্রিল্যান্স চিত্রনির্মাতা ইয়ানিস মেন্ডিজ ওই ভিডিওটি তুলেছিলেন।

ভিডিওতে মি করবিনকে বলতে শোনা যায়, আমাদের দেশে প্রতিদিন অসংখ্য দূরপাল্লার রেলযাত্রীকে এই সমস্যা পোহাতে হয়। আজ যেমন এই ট্রেনটা পুরোপুরি ভর্তি আর ঘটনা হল এ দেশে যথেষ্ট সংখ্যায় ট্রেন চলে না।

কিন্তু এখন ওই ট্রেন পরিষেবা যারা চালায়, সেই ভার্জিন ট্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওই ট্রেনে যথেষ্ট সংখ্যায় ফাঁকা আসন ছিল কিন্তু মি করবিন তা সত্ত্বেও সেগুলোতে না বসে ইচ্ছে করে মেঝেতে বসে গেছেন। তারা জানিয়েছে তাদের কাছে এমন সিসিটিভি ফুটেজও আছে যাতে পরিষ্কার দেখা গেছে জেরেমি করবিন ট্রেনের ফাঁকা আসনগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।

তবে মঙ্গলবার রাত পর্যন্ত জেরেমি করবিনের প্রচার টিমের কাছ থেকে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে তার দলের ভেতরেই নেতৃত্বের প্রশ্নে তীব্র চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। আর আগামী মাসে দলের পার্টি কনফারেন্সেই স্থির হবে মি করবিন লেবার পার্টির নেতৃত্বে থাকতে পারবেন, না কি তার জায়গায় আসবেন চ্যালেঞ্জার ওয়েন স্মিথ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026