রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৯

এমপিদের অনুমোদন ছাড়াই ব্রেকিট নিয়ে প্রক্রিয়া শুরু করতে পারবেন বৃটিশ প্রধানমন্ত্রী

এমপিদের অনুমোদন ছাড়াই ব্রেকিট নিয়ে প্রক্রিয়া শুরু করতে পারবেন বৃটিশ প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: হাউজ অব কমন্সে এমপিদের ভোটে অনুমোদন ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এমনটাই তাকে পরামর্শ দিয়েছেন সরকারি আইনজীবীরা। তারা তেরেসা মে’কে বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার বলে এ কাজটি করতে পারবেন।

তিনি ইউরোপীয় ইউনিয়নকে বলতে পারবেন যে, লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে বৃটেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, তেরেসা মে যদি এই পদক্ষেপ নেন তাহলে ব্রেক্সিটের আওতায় ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে তার সরকার সমঝোতা করার জন্য সর্বোচ্চ দু’বছর সময় পাবে।

তবে কিছু আইনজীবী ও রাজনীতিবিদ বলেছেন, বৃটেন ১৯৭২ সালের ইউরোপীয়ান কমিউনিটিজ অ্যাক্টের অধীনে যোগ দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নে। অনুচ্ছেদ ৫০ সামনে তুলে ধরার আগে তাই বৃটিশ পার্লামেন্টকে ১৯৭২ সালের ইউরোপীয়ান কমিউনিটিজ অ্যাক্ট বাতিল করতে হবে। তবে এ রিপোর্ট সম্পর্কে প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিট কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এখানে উল্লেখ্য, যে আইনের অধীনে জুনে ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে গণভোট হয়েছে তাতে পরিষ্কার বলা হয় নি যে, গণভোটের ফল কি মানতে বাধ্য থাকতে হবে কিনা।

এতে শুধু বলা হয়েছিল, এ ফল হবে এডভাইজরি বা পরামর্শমুলক। প্রায় ৪৮০ জন এমপি ও বেশির ভাগ লর্ডস বৃটেনকে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রীকে যে আইনী পরামর্শ দিয়েছেন সরকারি আইনজীবীরা তাকে স্বাগত জানিয়েছেন টরি দলের এমপি বিল ক্যাশ। তিনি ব্রেক্সিতের পক্ষের একজন শীর্ষ স্থানীয় প্রচারক।

তিনি সরকারি আইনজীবীদের পরামর্শ সম্পর্কে বলেছেন, আমরা এমনটাই শুনতে চাই। অনেক মানুষ আছেন যারা ব্রেক্সিটকে হুমকিতে ফেলে এ প্রক্রিয়া বন্ধ করতে চান। বৃটিশ জনগণ তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং তা-ই হতে হবে। তাদের সে সিদ্ধান্ত নিয়ে চলুন এগিয়ে যাই।

কর্ম ও পেনশন বিষয়ক সাবেক মন্ত্রী ইয়ান ডানকান স্মিথ শুক্রবার বলেছেন, সরকার এ প্রক্রিয়াটি শিগগিরই শুরু করবে তিনি এমনটাই বিশ্বাস করেন। আমি এ নিয়ে কথা বলেছি। আমি নিশ্চিত ডেভিড ডেভিস, লিয়াম ফক্স, বরিস জনসন ও প্রধানমন্ত্রী এ পথেই রয়েছেন। তারা নতুন বছরের শুরুতে যত তাড়াতাড়ি সম্ভব অনুচ্ছেদ ৫০ তুলে ধরবেন। যখনই তারা এটা করবেন, তখন এটা বাধ্যতামুলক হবে যে, ইউরোপীয় ইউনিয়ন ছাড়বে বৃটেন। এ বিষয়ে তারা সবাই ইতিবাচক বলে আমি মনে করি।

উল্লেখ্য, অনুচ্ছেদ ৫০ এর অধীনে অনুমোদিত দু’বছর সময়ের মধ্যে যদি আলাদা একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় বৃটেন তখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যে প্রত্যবর্তন করতে ব্যবহার করবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আইন।

তবে এখনও নিশ্চিত নয় যে, অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার পর ইউরোপীয় ইউনিয়নে থাকার সিদ্ধান্ত নিতে পারবে কিনা তা পরিষ্কার নয়। ওদিকে জুনে গণভোটের পর শীর্ষস্থানীয় কিউসি জিওফ্রে রবার্টসন দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছিলেন, ১৯৭২ সালের কমিউনিটিজ অ্যাক্ট এখনও একটি ভাল আইন। পার্লামেন্ট তা বাতিল না করা পর্যন্ত তা চমৎকার আইন হিসেবেই থাকবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026